অঁরি পোয়াঁকারে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পোয়াঁকারে থেকে ঘুরে এসেছে)
অঁরি পোয়াঁকারে
Henri Poincaré

অঁরি পোয়াঁকারে(১৮৫৪–১৯১২). Last Thoughts. বইটির ১৯১৩ সালের সংস্করণের প্রচ্ছদ থেকে
জন্ম ২৯শে এপ্রিল, ১৮৫৪
নঁসি, লোরেন, ফ্রান্স
মৃত্যু ১৭ই জুলাই, ১৯১২ (৫৮ বছর)
প্যারিস, ফ্রান্স
বাসস্থান ফ্রান্স
জাতীয়তা ফরাসি
কর্মক্ষেত্র গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠান কর দে মিন
কাঅঁ বিশ্ববিদ্যালয়
সর্বন
বুরো দে লোঁগিতুদ
প্রাক্তন ছাত্র লিসে নঁসি
একোল পোলিতেকনিক
একোল দে মিন
পিএইচডি উপদেষ্টা শার্ল এর্মিত
পিএইচডি ছাত্র লুই বাশলিয়ে
দিমিত্রি পোঁপিউ
মিহাইলো পেত্রোভিচ
অন্যান্য উল্লেখযোগ্য ছাত্র টোবিয়াস ডান্‌ৎসিশ
পরিচিতির কারণ পোয়াঁকারে অনুমান
ত্রি-বস্তু সমস্যা
টপোগণিত
বিশেষ আপেক্ষিকতা
পোয়াঁকারে=হপ্‌ফ্‌ উপপাদ্য
পোয়াঁকারে দ্বিত্ব
পোয়াঁকারে-বির্কহফ-ভিট উপপাদ্য
পোয়াঁকারে অসমতা
হিলবের্ট-পোয়াঁকারে ধারা
পোয়াঁকারে মেট্রিক
ঘূর্ণন সংখ্যা
বেত্তি সংখ্যা
বিশৃঙ্খলা তত্ত্ব
গোলক-বিশ্ব
পোয়াঁকারে-বেনডিক্সসন উপপাদ্য
প্রভাবান্বিত লাজারুস ফুখ্‌স
প্রভাব লুই রুজিয়ে
গেয়র্গে ডাভিড বির্কহফ
উল্লেখযোগ্য পুরস্কার RAS স্বর্ণপদক (১৯০০)
সিলভেস্টার পদক (১৯০১)
মাত্তেউচ্চি পদক (১৯০৫)
ব্রুস পদক (১৯১১)
স্বাক্ষর
মন্তব্য
তিনি পিয়ের বুত্রু-র আত্মীয় সূত্রে ভাই বা কাজিন ছিলেন।

অঁরি পোয়াঁকারে[১] (২৯শে এপ্রিল, ১৮৫৪১৭ই জুলাই, ১৯১২) ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ, প্রকৌশলীদার্শনিক, এবং গণিতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মৌলিক প্রতিভা বলে স্বীকৃত। তাঁকে প্রায়ই বহুশাস্ত্রবিদ এবং গনিতের সর্বশেষ বিশ্ববাদী বলা হয়।

একজন গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী হিসেবে, তিনি বিশুদ্ধ এবং ফলিত গণিত, গাণিতিক পদার্থবিজ্ঞান, এবং স্বর্গীয় বলবিজ্ঞানে অনেক মৌলিক অবদান রেখেছেন। তিনি পোয়াঁকারে অনুমানকে সুত্রবদ্ধ করেন, যা গণিতবিশ্বে একটি বিশ্ববিখ্যাত সমাধানহীন সমস্যা হিসেবে বিবেচিত ছিল এবং ২০০২-০৩ সালে তা সমাধান করা সম্ভব হয়। পোয়াঁকারে গণিতের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি বিশৃঙ্খল নিয়ন্ত্রণবাদী সিস্টেম আবিষ্কার করেন, যা আধুনিক বিশৃঙ্খলা তত্ত্ব'র ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এছাড়া তাঁকে আধুনিক টপোগণিতের একজন প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়।

পাদটীকা[সম্পাদনা]

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপেডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।