পেপসি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেপসি (ইংরেজি: Pepsi) একটি জনপ্রিয় কার্বনেট কোমল পানীয়। পেপসিকো কোম্পানি এর উৎপাদনকারী ও বিপনকারী সংস্থা। ১৮৯৮ সালে পেপসি আমেরিকায় 'ব্র্যাডস ড্রিংক' নামে উদ্ভাবন ও পরিচিতি লাভ করে। ১৯০৩ সালের ১৬ জুন থেকে এটি বর্তমান নাম পেপসি ধারণ করে।
ইতিহাস [সম্পাদনা]
১৮৯৮ সালে সেলেব ব্র্যাডহ্যাম দ্বারা পেপসি প্রথমে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে 'ব্র্যাডস ড্রিংক' নামে পরিচিতি পায়। ১৯০৩ সালে ব্র্যাড বোতলে পেপসি সরবরাহ শুরু করে। ১৯০৯ সালে পেপসি তার প্রথম বিজ্ঞাপন প্রচার করে। ১৯২৬ সাল থেকে পেপসি নিয়মিতভাবে তার লোগো ব্যবহার শুরু করে।
আরও দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |