পিয়ংইয়াং মেট্রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিয়ংইয়াং মেট্রো
Pyongyang Metro logo.png
তথ্য
অবস্থান পিয়ংইয়াং, উত্তর কোরিয়া
অতিক্রমণের ধরণ দ্রুত পরিবহন
লাইনের সংখ্যা
স্টেশনের সংখ্যা ১৭
কাজ
কাজ শুরু ১৯৭৩
পরিচালক Transport and Communication Commission[১]
প্রযুক্তি
লাইনের দৈর্ঘ্য 22 km (14 mi)
গতিপথ গেজ 1,435 mm (4 ft 8½ in)

পিয়ংইয়াং মেট্রো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াং-কে সেবা প্রদানকারী ভূগর্ভস্থ দ্রুত পরিবহন ব্যবস্থা। ২টি লাইন ও ১৭টি স্টেশন নিয়ে ব্যবস্থাটি গঠিত। ১৯৭৩ সালে এটি চালু হয়।

পিয়ং ইয়াং মেট্রো হচ্ছে এমন এক ধরনের দ্রুতগতি সম্পন্ন পাতাল রেল ব্যাবস্থা যা কিনা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াং এ অবস্থিত। এতে রয়েছে দুটি লাইন। প্রতিদিন এতে প্রায় ৩০০০০০ থেকে ৭০০০০০ মানুষ চলাচল করে। এটি নির্মান শুরু হয় ১৯৬৮ সালে এবং ১৯৭৩ সালে মহান নেতা কিম ইল সুং এটি জনসাধারনের জন্য খুলে দেন। পিয়ং ইয়াং মেট্রো হচ্ছে দুনিয়ার সবচেয়ে গভীর পাতালরেল। প্রায় ১১০ মিটার(৩৬০ ফিট)। পিয়ং ইয়াং মেট্রো হচ্ছে অন্যতম দ্রুতগতির বাহন। এ্তে অনেক বিদেশিও ভ্রমন করেছে। এটি দুনিয়ার অনেক গুলো সস্তা বাহনগুলির মধ্যে একটি,মাত্র ৫ KP₩(০.০৩ মার্কিন মুদ্রা) প্রতি টিকিট। এতে এলুয়মিনিয়াম এর মুদ্রা টিকিট হিসাবে প্রদান করা হয়। এতে ধুমপান করা এবং খাওয়া নিষেধ,এর জন্য বড় জরিমানা করা হয়। এটি উত্তর কোরিয়ার পরিবহন ব্যবস্থার একটি অন্যতম সংযোজন।


আরও দেখুন [সম্পাদনা]


উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ রয়েছে, কিন্তু কোনো <references/> ট্যাগ নেই