পার্ক গিউন-হাই
| পার্ক গিউন-হাই 박근혜 朴槿惠 |
|
|---|---|
![]() |
|
| দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত |
|
| কার্যালয় গ্রহণ ২৫ ফেব্রুয়ারি, ২০১৩ |
|
| উত্তরসূরী | লি মিয়াং-বাক |
| কার্যালয়ে ২৩ মার্চ, ২০০৪ – ১০ জুলাই, ২০০৬ |
|
| পূর্বসূরী | চো বাইয়ংগ্রিওল |
| উত্তরসূরী | ক্যাং জেসিওপ |
| দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি ভারপ্রাপ্ত |
|
| কার্যালয়ে ১৬ আগস্ট, ১৯৭৪ – ২৬ অক্টোবর, ১৯৭৯ |
|
| রাষ্ট্রপতি | পার্ক চুং-হি |
| পূর্বসূরী | উক ইয়াং-সু |
| উত্তরসূরী | হং গি |
| জাতীয় পরিষদের সদস্য | |
| দায়িত্ব | |
| অধিকৃত অফিস ৩০ মে, ২০১২ |
|
| সংসদীয় এলাকা | Proportional Representation №11 |
| কার্যালয়ে ৩ এপ্রিল, ১৯৯৮ – ২৯ মে, ২০১২ |
|
| পূর্বসূরী | কিম সুক-ওন |
| উত্তরসূরী | আই জংজিন |
| সংসদীয় এলাকা | ডেলসিয়ং |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২ ফেব্রুয়ারি ১৯৫২ দায়েগু, দক্ষিণ কোরিয়া |
| রাজনৈতিক দল | সেইনুরি দল |
| অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান |
সোগ্যাং বিশ্ববিদ্যালয় |
| ধর্ম | নাস্তিক[১] |
| স্বাক্ষর | |
| ওয়েব সাইট | Official website Cyworld |
পার্ক গিউন-হাই (হাঙ্গুল: 박근혜; হানজা: 朴槿惠; জন্ম: ২ ফেব্রুয়ারি, ১৯৫২) দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি ১৯৬৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন সাবেক প্রেসিডেন্ট পার্ক চুং-হি'র জ্যেষ্ঠা কন্যা। তিনি ২০০৪ থেকে ২০০৬ এবং ২০১১ থেকে ২০১২ সাল মেয়াদে সেইনুরি দলের (ফেব্রুয়ারি, ২০১২-এর পূর্বে দলের নাম ছিল গ্র্যান্ড ন্যাশনাল পার্টি বা জিএনপি) নেতৃত্বে ছিলেন। পার্ক কোরিয়ার জাতীয় পরিষদে ১৯৯৮ থেকে ২০১২ পর্যন্ত চার মেয়াদে সংসদ সদস্য ছিলেন। জুন, ২০১২ সালে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিন কিম - কিম ইয়াং স্যাম, কিম দায়ে জং এবং কিম জং-পিলের পর তিনি দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে সবচেয়ে প্রভাববিস্তারকারী রাজনীতিবিদ হিসেবে পরিগণিত হয়ে আসছেন।[২]
বর্তমানে তিনি ২০১২ সালের ১৯ ডিসেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরূপে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে তিনি জয়লাভ করেন। এর ফলে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী হিসেবে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।[৩]
পরিচ্ছেদসমূহ |
প্রারম্ভিক জীবন [সম্পাদনা]
হাই দায়েগু'র জাং-গু এলাকার স্যামদিওক-দং এলাকায় ২ ফেব্রুয়ারি, ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ও স্বৈরশাসক পার্ক চুং-হি এবং উক ইয়াং-সু'র জ্যেষ্ঠা কন্যা। তাঁর ছোট ভাই ও বোনের নাম যথাক্রমে পার্ক জি-ম্যান এবং পার্ক সিওইয়ং। ব্যক্তিগত জীবনে তিনি বিয়ের পিঁড়িতে বসেননি।
পার্ক গিউন-হাই নিজেকে নাস্তিকবাদী হিসেবে উপস্থাপন করেন। তারপরও তিনি তাঁর মৃত মায়ের প্রভাবে বৌদ্ধধর্মের দ্বারা প্রভাবান্বিত। এছাড়াও তিনি প্রখ্যাত প্রোটেস্ট্যান্টদের সাথে গভীর সম্পর্ক রেখে চলেছেন।[৪]
ফার্স্ট লেডি [সম্পাদনা]
- মূল নিবন্ধ: ফার্স্ট লেডি
১৫ আগস্ট, ১৯৭৪ তারিখে উত্তর কোরীয় সরকারের নির্দেশে জাপানী বংশোদ্ভূত মান সে-গুয়াং কর্তৃক তাঁর মাতা উক ইয়াং-সু কোরিয়ার ন্যাশনাল থিয়েটারে নিহত হন।[৫] তাঁর বাবা পার্ক চুং-হি ২৬ অক্টোবর, ১৯৭৯ তারিখে গিম জায়েগু নামীয় নিজস্ব গোয়েন্দা প্রধানের হাতে নিহত হবার পূর্ব পর্যন্ত মেয়ে পার্ক গিউন-হাই মায়ের পরিবর্তে ফার্স্ট লেডির মর্যাদাপ্রাপ্ত হন। এ সময়কালে তাঁর বাবার রাজনৈতিক প্রতিপক্ষরা নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনজনিতক কারণে অর্থনৈতিক উন্নয়নে বাঁধার পরিবেশ সৃষ্টির জন্যে চুং-হিকে অভিযুক্ত করেছেন।[৬] ২০০৭ সালে পার্ক গিউন-হাই পিতার শাসনকালের কর্মকাণ্ডের জন্যে ক্ষমা চান।[৭]
সম্মাননা [সম্পাদনা]
হাই সিউলের সিয়ংসিম হাইস্কুল থেকে ১৯৭০ স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৭০ সালে সোগ্যাং ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলবিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৮৭ সালে তাইওয়ানের চাইনিজ কালচার ইউনিভার্সিটি, ২০০৮ সালে পুকিওং ন্যাশনাল ইউনিভার্সিটি ও কাইস্ত এবং ২০১০ সালে সোগ্যাং ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী গ্রহণ করেন।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Kang Hyun-kyung (3 September 2012)। "Atheist Park may have advantages"। http://www.koreatimes.co.kr/www/news/nation/2012/09/116_118974.html। সংগৃহীত 20 December 2012।
- ↑ Sin Sujeong(신수정) (14 July 2009)। "역시 박근혜! 지지율 29% 1위…5월보다 다소 하락 [Park Geunhye topped with 29% approval rate.. slightly declined from May]" (in Korea)। Herald Business(헤럴드 경제)। http://news.naver.com/main/read.nhn?mode=LSD&mid=sec&sid1=100&oid=016&aid=0000311268। সংগৃহীত 13 May 2012।
- ↑ Guray, Geoffrey Lou (December 19, 2012 at 12:18 PM EDT)। "South Korea Elects First Female President -- Who Is She?"। PBS NewsHour। http://www.pbs.org/newshour/rundown/2012/12/south-korea-1.html। সংগৃহীত 19 December 2012।
- ↑ Kang Hyun-kyung (3 September 2012)। "Atheist Park may have advantages"। http://www.koreatimes.co.kr/www/news/nation/2012/09/116_118974.html। সংগৃহীত 20 December 2012।
- ↑ "8·15대통령저격사건 (八一五大統領狙擊事件) [15 August President assassination-attempt incident]" (in Korean)। Doopedia (두산백과)। http://100.naver.com/100.nhn?docid=180730। সংগৃহীত 13 May 2012।
- ↑ C.I. Eugene Kim (April 1978)। "Emergency, Development, and Human Rights: South Korea"। Asian Survey (University of California Press) 18 (4): 363–378। http://www.jstor.org/discover/10.2307/2643400?uid=3739536&uid=2129&uid=2134&uid=2&uid=70&uid=4&uid=3739256&sid=21100798234751।
- ↑ "Park Calls 1961 Coup 'Revolution' to Save Nation"। KBS news। 19 July 2009। http://english.kbs.co.kr/news/newsview_sub.php?menu=2&key=2007071913। সংগৃহীত 13 May 2012। "She apologized, however, for the sufferings and sacrifices of pro-democracy activists under the constitutional system, which was effective between 1972 and 1979."
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Park Geun-hye |
- Park Geun-hye addresses "U.S.–Korea Relations in a Changing World" at Stanford University, 6 May 2009
- Park Geun-hye's speech at the JFK Jr. Forum, Harvard University, 12 February 2007
- "Star Rises for Daughter of South Korea", The WaSington Post, 15 March 2005.
| রাজনৈতিক দফতর | ||
|---|---|---|
| পূর্বসূরী লি মিউং-বাক |
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করবেন ২৫ ফেব্রুয়ারি, ২০১৩ |
উত্তরসূরী প্রযোজ্য নয় |
| পার্টির রাজনৈতিক কার্যালয় | ||
| পূর্বসূরী চো বাইয়ং-রিউল |
গ্র্যান্ড ন্যাশনাল পার্টির নেত্রী ২০০৪-২০০৬ |
উত্তরসূরী গ্যাং জাই-সিউপ |
| পূর্বসূরী হং জান-পিও |
সেইনুরি পার্টির নেত্রী ২০১১-২০১২ |
উত্তরসূরী হোয়াং উ-ইয়া |
| বিধানসভার আসন | ||
| পূর্বসূরী গিম সুক-উন |
দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ ড্যালসিয়ং থেকে সদস্য ১৯৯৮-২০১২ |
উত্তরসূরী লি জং-জিন |
| সম্মানজনক পদবীসমূহ | ||
| পূর্বসূরী উক ইয়াং-সু |
দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি ভারপ্রাপ্ত ১৯৭৪-১৯৭৯ |
উত্তরসূরী হং গি |
|
|||||||||
