পানামার রাজনীতি
| এই পাতাটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণযোগ্য, কারণ এটি একটি খালি পাতা, অথবা এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি, যা পাঠককে জানার বা পাঠ করার মতো পর্যাপ্ত বিষয়বস্তু প্রদান করতে ব্যর্থ হয়েছে।
অনুগ্রহপূর্বক এই বিষয়টি মনে রাখুন যে, ‘তথ্যছক’, ‘বহিঃসংযোগ’, ‘আরও দেখুন’, ‘তথ্যসূত্র’ প্রভৃতি অনুচ্ছেদ, বিষয়শ্রেণী ও টেমপ্লেট ট্যাগ, আন্তঃউইকি সংযোগসমূহ, নিবন্ধ ও অনুচ্ছেদ শিরোনাম, ছবির ক্যাপশন, অথবা কোনো নিবন্ধের বিষয় সম্পর্কে সংযুক্ত করার প্রচেষ্টাকে নিবন্ধের উপাদান/বাক্য হিসেবে গণ্য করা হয় না। সংক্ষিপ্ত নিবন্ধের ন্যুনতম মানদণ্ড সম্পর্কে জানার জন্য অনুগ্রহপূর্বক আমাদের অসম্পূর্ণ নিবন্ধের নীতিমালা দেখুন। সাধারণত মূল নিবন্ধে বিষয়বস্তুকে সুন্দরভাবে প্রকাশ করে এমন দুই অনুচ্ছেদ লেখা বা ১৫০ শব্দ বা ১,২০০ অক্ষরবিশিষ্ট নিবন্ধকে খালি বিবেচনা করা হয় না। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। অনুগ্রহপূর্বক এখানে কিছু লেখা যোগ করুন। অন্যথায় এই ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ করা হবে। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না। আপনি যদি পাতাটির দ্রুত অপসারণের ক্ষেত্রে দ্বিমত পোষণ করেন তবে পাতাটিতে নিচের টেমপ্লেটটি যুক্ত করুন:
‘আপত্তির কারণ’ লেখাটি আপনার আপত্তির কারণ দ্বারা প্রতিস্থাপিত করুন, এবং একই সাথে এর আলাপ পাতায় ব্যাখ্যা করুন কেন আপনি মনে করেন এই পাতাটি অপসারণ করা উচিত নয়। এর ফলে আপনার ব্যাখ্যা করার সময়টি প্রশাসকের দৃষ্টিগোচরে আসবে।
|
১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের সময় থেকেই পানামাতে গণতান্ত্রিক ঐতিহ বিদ্যমান। পানামাতে ১৯০৩, ১৯৪৬ এবং ১৯৭২ সালে তিনবার সংবিধান রচনা করা হয়েছে। ১৯৮৩ সালে সংবিধানে বড় ধরনের সংশোধন আনা হয়। ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সের সব নাগরিকের নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক।
পানামার গণতান্ত্রিক ঐতিহ্যের বিপরীতে ১৯৩০-এর দশক থেকেই দেশটির সেনাবাহিনী দেশের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। সামরিক বাহিনী ১৯৬৮ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণে ছিল। পানামার সরকারীভাবে কোন সেনাবাহিনী নেই। ১৯০৩ সাল থেকে মার্কিন সেনাবাহিনী দেশটির প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত। তবে ইতিহাসের বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরে একটি সামরিক পুলিশ বাহিনী সবসময়ই বিদ্যমান ছিল। এটি বিভিন্ন সময়ে জাতীয় পুলিশ (১৯০৩-১৯৫৩), জাতীয় গার্ড (১৯৫৩-১৯৮৩), পানামা প্রতিরক্ষা বাহিনী (১৯৮৩-১৯৮৯), এবং গণবাহিনী (১৯৯০-) নামে পরিচিত।
১৯৪০-এর দশকের শেষ নাগাদ পুলিশ কমান্ডার হোসে আন্তোনিও রেমন রাষ্ট্রপতি বাছাই ও অপসারণের ক্ষমতা নিয়ে নেন। ১৯৫২ সালে তিনি নিজেই দেশের রাষ্ট্রপতি হয়ে যান। ১৯৫৫ সালে তাঁকে হত্যা করা হলে পুলিশ সরকারে সক্রিয় ভূমিকা থেকে বিরত হয়। কিন্তু ১৯৬৮ সালে দুইজন কর্নেল একটি সামরিক কু-এর মাধ্যমে রাষ্ট্রপতিকে উৎখাত করেন এবং পানামাতে ২২ বছর দীর্ঘ স্বৈরশাসনের সূচনা হয়। এসময় ওমার তোররিহোস এররেরা (১৯৬৯-১৯৮১), এবং মানুয়েল নোরিয়েগা (১৯৮৪-১৯৮৯) ছিলেন প্রধান রাষ্ট্রনায়ক। ১৯৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা আক্রমণ করে নোরিয়েগাকে অপসারণ করে, সেনাবাহিনী ভেঙে দেয় এবং দেশটিতে বেসামরিক সরকার পুনঃপ্রতিষ্ঠিত করে।
|
|||||
|
||||||||