পাতি তুতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাতি তুতি
পুরুষ, পোল্যান্ড
সংরক্ষণ অবস্থা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Passeriformes
পরিবার: Fringillidae
গণ: Carpodacus
প্রজাতি: C. erythrinus
দ্বিপদী নাম
Carpodacus erythrinus
(Pallas, 1770)
বৈশ্বিক বিস্তৃতি
প্রতিশব্দ

Erythrina erythrina

পাতি তুতি (বৈজ্ঞানিক নাম: Carpodacus erythrinus) (ইংরেজি: Common Rosefinch), গুলাবি তুতি, লাল গিরি বা লাল বাঘেরি Fringillidae (ফ্রিঞ্জিলিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Carpodacus (কার্পোডেকাস) গণের অন্তর্গত এক প্রজাতির ছোট আকারের তৃণচর পাখি।[২][৩] পাতি তুতির বৈজ্ঞানিক নামের অর্থ লাল ফলভূক পাখি (গ্রিক: karpos = ফল, dakos = গ্রাসকারী; লাতিন: erythros = লাল, -inus = হস্তগত করা)।[৩] পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও সমগ্র ইউরেশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ৫৬ লাখ ৬০ হাজার বর্গ কিলোমিটার।[৪] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[৩]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. ১.০ ১.১ "Carpodacus erythrinus"। The IUCN Red List of Threatened Species। ২০১২। সংগৃহীত October 20, 2012 
  2. রেজা খান (২০০৮). বাংলাদেশের পাখি. ঢাকা: বাংলা একাডেমী. পৃ: ১০৭. আইএসবিএন 9840746901.
  3. ৩.০ ৩.১ ৩.২ জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.) (২০০৯). বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: পাখি, খণ্ড: ২৬. ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি. পৃ: ৫৪৯. আইএসবিএন 9843000002860.
  4. Carpodacus erythrinus, BirdLife International এ পাতি তুতি বিষয়ক পাতা।

বহিঃসংযোগ [সম্পাদনা]