পাতি কেস্ট্রেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাতি কেস্ট্রেল
পুরুষ Falco tinnunculus tinnunculus
সংরক্ষণ অবস্থা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
উপ-শ্রেণী: Neornithes
Infraclass: Neognathae
মহাবর্গ: Neoaves
বর্গ: Falconiformes
পরিবার: Falconidae
গণ: Falco
প্রজাতি: F. tinnunculus
দ্বিপদী নাম
Falco tinnunculus
Linnaeus, 1758
Subspecies

About 11, see text

Western part of range of F. t. tinnunculus
(also occurs in Siberia farther east)

  Present all-year     Breeding visitor only

প্রতিশব্দ

Falco rupicolus Daudin, 1800 (but see text)
Falco tinnunculus interstictus (lapsus)

পাতি কেস্ট্রেল (বৈজ্ঞানিক নাম: Falco tinnunculus) পরিযায়ী শিকারি পাখি। ধানখেত, মাঠের কাছের কোনো গাছে কিংবা বিদ্যুতের তারে বসে থাকে শিকার ধরার জন্য। দাগি পিঠ ও হলুদ পায়ের এই শিকারি পাখি একাকী কিংবা জোড়ায় চরে বেড়ায়। তৃণভূমি, আবাদি জমি ও পাহাড়ের ঢালে বিচরণ করতে ভালোবাসে। [২][৩]

পরিচ্ছেদসমূহ

আকার [সম্পাদনা]

তুলনামূলকভাবে পুরুষ পাখি থেকে মেয়েপাখি আকারে বড়। দেহের পালক বাদামি বা পাটকেলে। মরচে রঙের ছিট আছে। লেজের আগায় কালো বলয় আছে। পা ও আঙুল হলদে রঙের। নখর কালচে রঙের।[২][৩]

প্রজননকাল [সম্পাদনা]

এই পাখির প্রজননভূমি হিমালয়ের গিরিচূড়ায় ও পাকিস্তানের পার্বত্য এলাকা। খাড়া পাহাড়ের ফাটল ও পরিত্যক্ত দালানের ফোকরে খড়কুটো, লতাপাতা দিয়ে বাসা বাঁধে। কখনো কাকের খালি বাসায়ও ডিম দেয় এরা। ডিম হলুদ, সংখ্যায় তিন থেকে ছয়টি। ২৭ থেকে ২৯ দিনে ডিম ফোটে।[২][৩]

খাদ্য [সম্পাদনা]

খাদ্যতালিকায় রয়েছে বোলতা, উইপোকা, ছোট ইঁদুর, টিকটিকি, ছোট পাখি, পাখির ছানা ইত্যাদি।[২][৩]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "Falco tinnunculus"IUCN Red List of Threatened Species. Version 2012.1International Union for Conservation of Nature। 2012http://www.iucnredlist.org/apps/redlist/details/106003590। সংগৃহীত 16 July 2012
  2. ২.০ ২.১ ২.২ ২.৩ পাতি কেস্ট্রেল,সৌরভ মাহমুদ, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০১-১১-২০১২ খ্রিস্টাব্দ।
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ পাতি কেস্ট্রেল,সৌরভ মাহমুদ, কিশোরগঞ্জ ডট কম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০১-১১-২০১২ খ্রিস্টাব্দ।

বহিঃসংযোগ [সম্পাদনা]