পাতিশিয়াল
| পাতিশিয়াল[১] | |
|---|---|
| Serengeti jackal (C. a. bea), Ngorongoro Crater, Tanzania | |
| সংরক্ষণ অবস্থা | |
| জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | স্তন্যপায়ী |
| বর্গ: | Carnivora |
| পরিবার: | Canidae |
| গণ: | Canis |
| প্রজাতি: | C. aureus |
| দ্বিপদ নাম | |
| Canis aureus (Linnaeus, 1758) |
|
| পাতিশিয়ালের বসবাসের এলাকা | |
পাতিশিয়াল (ইংরেজি ভাষায়: Golden Jackal) এক প্রকার বিলুপ্তপ্রায় প্রাণী। বৈজ্ঞানিক নাম Canis aureus। শিয়াল নিশাচর। তবে কখনো খুব সকালেও দেখা যায়। পেটে ক্ষুধা থাকলে দিনের বেলায়ও বের হয়। সন্ধ্যায় শিয়াল ডেকে ওঠে। দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঝোপের ভেতর, মাটির গর্তে লুকিয়ে পড়ে। সাধারণত দলে চলে, একাকীও ঘুরতে দেখা যায়। এরা সর্বভূক। প্রধান খাবার পোকামাকড়, পাখি, ছোট আকারের মেরুদণ্ডী প্রাণী, টিকটিকি, মৃতদেহ, শাকসবজি, আখের রস, ভুট্টা ইত্যাদি। খাবারের অভাব দেখা দিলে লোকালয়ে হানা দেয় হাঁস-মুরগি ধরতে। তবে খাদ্যের অভাব যখন প্রবল হয়েছে, তখনই শিয়াল লোকালয়ে এসে পোষা হাঁস-মুরগির ওপর হানা দিয়েছে। তাই আজও গাঁয়ের মানুষ শিয়াল দেখলে যে করেই হোক মারার জন্য মরিয়া হয়ে ওঠে। পাতিশিয়ালের আকার আমাদের পোষা কুকুরের মতোই। লেজটি গুটিয়ে রাখে অর্থাৎ নিচের দিকে নামানো থাকে। গায়ের রং বাদামি, পেছনের অংশে কালো লোম থাকে। সিলেটের মৌলভীবাজার ও বড়লেখায় শিয়ালের ভালোই ডাক শোনা যায়। গবেষণায় দেখা গেছে, বর্ষার সময় মানুষের হাতে শিয়াল মারা পড়ে বেশি। খাবারের জন্য তখন লোকালয়ে আসতেই হয় এদের। আর তখনই মানুষের হাতে নিরীহ এই প্রাণীর মৃত্যু ঘটে।
আফ্রিকার বাইরে এটিই শিয়ালের একমাত্র প্রজাতি। পাতিশিয়ালের ১৩টি উপপ্রজাতি রয়েছে।[১] আইইউসিএন এটিকে সবচেয়ে কম বিপন্ন প্রাণীর তালিকায় রেখেছে, কারণ বিভিন্ন স্থানে এর বিস্তার রয়েছে। [২]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ১.০ ১.১ Wozencraft, W. C. (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition সম্পাদিত). প্রকাশক: Johns Hopkins University Press. pp. 574. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000704.
- ↑ ২.০ ২.১ Jhala, Y.V. & Moehlman, P.D. (2008). Canis aureus. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 22 March 2009.
[সম্পাদনা] বহিঃসংযোগ
- পাতিশিয়ালের ওপর প্রবন্ধ
- Golden Jackal Canis aureus Linnaeus, 1758 by Y.V. Jhala and P.D. Moehlman
- Giannatos, G., 2004. Conservation Action Plan for the golden jackal Canis aureus L. in Greece. WWF Greece. pp. 47
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Canis aureus |