পাকমণ্ড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকমণ্ড (ইংরেজি ভাষায়: Chyme) হলো পাচক রসমিশ্রিত খাদ্যাংশ। খাবার মুখ দিয়ে চিবানোর পর পাকস্থলীতে এসে পৌঁছালে পাচক রস পাকস্থলীর সংকোচন-প্রসারণের সাথে সাথে খাদ্যের সাথে ভালভাবে মিশে যায়। পাকমণ্ডে আংশিক পাচিত খাবার, হাইড্রোক্লোরিক এসিড, ও নানা ধরণের এনজাইম থাকে। এর রং হলুদাভ। সাধারণত মানব পাকস্থলীর খাদ্যের পাকমণ্ডে পরিণত হতে ৪০ মিনিট থেকে ঘণ্টাখানেক লাগতে পারে।
[সম্পাদনা] আরো দেখুন
- পাকস্থলী
- পরিপাকতন্ত্র
- এনজাইম