পাকড়া ঝাড়ফিদ্দা
| পাকড়া ঝাড়ফিদ্দা | |
|---|---|
| Female of burmanicus | |
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Passeriformes |
| পরিবার: | Muscicapidae |
| গণ: | Saxicola |
| প্রজাতি: | S. caprata |
| দ্বিপদী নাম | |
| Saxicola caprata Linnaeus, 1766 |
|
| প্রতিশব্দ | |
|
Pratincola caprata |
|
পাকড়া ঝাড়ফিদ্দা (বৈজ্ঞানিক নাম: Saxicola caprata); (ইংরেজি: Pied Bush Chat) কালো ও সাদা পালকের দুর্লভ পাখি। বাংলাদেশ ছাড়া ভারত, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, চীন, তিব্বত, জাপান, এবং রাশিয়ায় এ পাখি দেখা যায়।[২]
পরিচ্ছেদসমূহ |
বিচরণ [সম্পাদনা]
সাধারণত উঁচু ঘাসবন, বিচ্ছিন্ন ঝোপসহ খোলা মাঠ, পাহাড়ের পাদদেশ, জলের ধারের আবাদি জমিতে এ পাখি বিচরণ করে।[২]
স্বভাব [সম্পাদনা]
একাকী থাকে বেশি সময়। একাকী পুরুষ পাখি বিরতি দিয়ে একটানা অনেকক্ষণ ডাকাডাকি করে। ডাকের ধরন চ্যাপ-চ্যাপ-ট্রিউয়ি। তবে প্রজনন মৌসুমে হুয়িট-হুয়িট-টিটি-হুয়ি..টিয়্যার-টিউহু সুরে ডাকে।[২]
আকার [সম্পাদনা]
এটি পোকাশিকারি ছোট পাখি। দেহের দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার, ওজন ১৫ গ্রাম। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে অভিন্ন। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখির দেহ কালো বর্ণের পালকে আবৃত থাকে। ডানার প্রান্ত, পেট ও কোমরের পালক সাদা বর্ণের। স্ত্রী পাখির পিঠের দিকটা কালচে বাদামি, দেহের নিচের দিক লালচে বাদামি। ডানার প্রান্তদেশ পীতাভ। কোমর উজ্জ্বল লালচে-কমলা পালকে আবৃত। লেজ কালো ও গলা ফিকে। উভয় পাখির চোখ কালচে বাদামি, ঠোঁট কালচে। পা, পায়ের পাতা ও নখর কালো।[২]
প্রজননকাল [সম্পাদনা]
প্রজননকাল মার্চ-আগস্ট মাসে। ভূমিতে ঘাসের গোছার নিচে, আইলের গর্তে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিমগুলো ফিকে নীল, সংখ্যায় তিন-পাঁচটি। প্রধানত স্ত্রী পাখি ডিমে তা দেয়, ডিম ফুটে ছানা আসে ১২ থেকে ১৩ দিনে।[২]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ BirdLife International (2012)। "Saxicola caprata"। IUCN Red List of Threatened Species. Version 2012.1। International Union for Conservation of Nature। সংগৃহীত 16 July 2012।
- ↑ ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ পাকড়া ঝাড়ফিদ্দা,সৌরভ মাহমুদ, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৫-১১-২০১২ খ্রিস্টাব্দ।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Saxicola caprata |
- আইইউসিএন লাল তালিকার ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতি
- Articles containing explicitly cited English language text
- Saxicola
- দক্ষিণ পূর্ব এশিয়ার পাখি
- ব্রুনাইয়ের পাখি
- মায়ানমারের পাখি
- লাওসের পাখি
- ভিয়েতনামের পাখি
- কম্বোডিয়ার পাখি
- থাইল্যান্ডের পাখি
- মালয়েশিয়ার পাখি
- ফিলিপাইনের পাখি
- এশিয়ার পাখি
- আফগানিস্তানের পাখি
- বাংলাদেশের পাখি
- ভুটানের পাখি
- চীনের পাখি
- ভারতের পাখি
- নেপালের পাখি
- শ্রীলঙ্কার পাখি
- ইরানের পাখি
- পাকিস্তানের পাখি
- পাপুয়া নিউ গিনির পাখি
- তাজিকিস্তানের পাখি
- তুর্কমেনিস্তানের পাখি
- উজবেকিস্তানের পাখি
- ১৭৬৬-তে উল্লিখিত প্রাণীসমূহ