পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট
| পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট |
|
| পরিচালক | গোর ভারবিনস্কি |
|---|---|
| প্রযোজক | জেরি ব্রুখাইমার |
| কাহিনী | টেড এলিয়ট টেরি রোজিও চরিত্র: স্টুয়ার্ট বেটি জে ওলপার্ট টেড এলিয়ট টেরি রোজিও |
| শ্রেষ্ঠাংশে অভিনয় | জনি ডেপ অরল্যান্ডো ব্লুম কিরা নাইটলি বিল নাই স্টেলান স্কার্সগার্ড নেওমি হ্যারিস জ্যাক ডেভেনপোর্ট টম হল্যান্ডার |
| সঙ্গীত পরিচালক | হ্যান্স জিমার |
| চিত্র গ্রহণ | ড্যারিয়াস ভোলস্কি |
| সম্পাদনা | স্টিফেন ই. রিভকিন ক্রেইগ উড |
| পরিবেশক | ওয়াল্ট ডিজনি পিকচার্স বুয়েনা ভিস্টা পিকচার্স |
| মুক্তির তারিখ |
২৪ জুন, ২০০৬ (ডিজনিল্যান্ড প্রিমিয়ার) ৭ জুলাই, ২০০৬ (যুক্তরাষ্ট্র) |
| দৈর্ঘ্য | ১৫০ মিনিট |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণ ব্যয় | ২২.৫ কোটি ডলার |
| মোট আয় | ১০৬,৬১,৭৯,৭২৫ ডলার[১] |
| পূর্বতন | পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল |
| পরবর্তী | পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড |
পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট (ইংরেজি: Pirates of the Caribbean: Dead Man's Chest) হচ্ছে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র। এটি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান চলচ্চিত্র ধারাবাহিকের দ্বিতীয় চলচ্চিত্র। এর পূর্বের চলচ্চিত্রটি হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল, ও পরবর্তী চলচ্চিত্রটি হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গোর ভারবিনস্কি। এটির চিত্রনাট্য লিখেছেন টেড এলিয়ট ও টেড রোজিও, এবং প্রযোজনা করেছেন জেরি ব্রুখাইমার। চলচ্চিত্রটি চারটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছে। এগুলো হচ্ছে সেরা চিত্র নির্দেশনা, শব্দ সম্পাদনা, শব্দ মিশ্রণ, সেরা ভিজুয়াল ইফেক্ট। এর মধ্যে সেরা ভিজুয়াল ইফেক্ট বিভাগে এটি একাডেমি পুরস্কার জয় করে নেয়।
এটির কাহিনী শুরু হয় এর আগের পর্বে যেখানে শেষ হয়েছিলো তার পর থেকে। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো (জনি ডেপ) দেখতে পায় যে, খলনায়ক ডেভি জোন্সের (বিলি নাই) ঋণ এখনো পরিশোধ করা বাকি আছে। আর এদিকে লর্ড কাটলার বেকেট (টম হল্যান্ডার) জ্যাক স্প্যারোর ফাঁসির মঞ্চ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অপরাধে উইল টার্নার (অরল্যান্ডো ব্লুম) ও এলিজাবেথ সোয়ানকে (কিরা নাইটলি) গ্রেফতার করে।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Pirates of the Caribbean: Dead Man's Chest (2006). প্রকাশক: Box Office Mojo. http://www.boxofficemojo.com/movies/?id=piratesofthecaribbean2.htm। সংগৃহীত হয়েছে: 2009-02-03.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট |
- পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট — প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট — অলমুভিজ
- পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট — বক্স অফিস মোজো
- পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট — রটেন টম্যাটোস
- পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান’স চেস্ট — মেটাক্রিটিক
- Pirates of the Caribbean: Dead Man's Chest at the Pirates of the Caribbean wiki
- Production notes
- ABC Feature Page for Pirates of the Caribbean: Dead Man's Chest
- Pirates of the Caribbean: Dead Man's Chest at the Internet Movie Script Database