পবন দাস বাউল
| পবন দাস বাউল | |
|---|---|
২০০৯ সালের নাইন লাইভস কনসার্টে পবন দাস বাউল |
|
| প্রাথমিক তথ্যাদি | |
| ধরন | বাউল সংগীত, ফোক ফিউশন |
| কার্যকাল | ১৯৭০-এর দশক-বর্তমান |
| লেবেল | রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস , [১]রিভার বোট রেকর্ডস |
পবন দাস বাউল ভারতের একজন উল্লেখযোগ্য বাউল শিল্পী। তিনি বাদ্যযন্ত্র হিসেবে একতারা ও ডুবকি বাজিয়ে থাকেন।তিনি ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের একজন অগ্রগামী গায়ক যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাউল গানকে পরিচিত করেছেন ও প্রতিষ্ঠা করেছেন নতুন এক ধারার সংগীত ফোক ফিউশন। [২]
পরিচ্ছেদসমূহ |
প্রাথমিক জীবন[সম্পাদনা]
পবন দাস বাউল ভারতে ১৯৬১ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট গ্রাম মুহাম্মদপুরে জন্ম গ্রহণ করেন। [৩] তাঁর সঙ্গীতের প্রতি প্রাথমিক অনুপ্রেরণা ছিল তাঁর বাবা ও উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে থাকা বাউলের দল।
কর্মজীবন[সম্পাদনা]
১৯৮৮ সালে পবন দাস বাউল স্যাম মিলসের সাথে যুক্ত হন। স্যাম মিলস একজন লন্ডনে জন্ম নেয়া গিটারিস্ট যিনি পরীক্ষামূলক গানের দল অ্যাভান্ট গার্ড ২৩ স্কিডো-এর সাথে ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কাজ করেছেন।তাদের এই সংযুক্তির ফসল হিসেবে ১৯৯৭ সালে বের হয় রিয়েল সুগার অ্যালবাম পিটার গাব্রিয়েলের রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস [৪] থেকে, যা ছিল বাংলা ও পশ্চিমা পপ সঙ্গীতের সংমিশ্রণের অন্যতম প্রথম ফিউশন কাজ।[৫]পরে লন্ডন ভিত্তিক স্টেট অব বেঙ্গল ও সুশীলা রহমানের সাথেও পবন দাস বাউল কাজ করেন। ২০০৫ সালের ইউনেস্কো বাউল সংস্কৃতিকে মাস্টার পীস অব দ্যা ওরাল এ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকার অন্তর্ভুক্ত করে।[৬] তিনি সংগীত পরিবেশন করেন জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল[৭]ও উইলিয়াম ডালরিম্পলের ২০০৯ সালের নাইন লাইভস কনসার্টে[৮]।পবন দাস বাউল বাংলাদেশ, ভারত, ফ্রান্স ইত্যাদি দেশ সফর করেছেন নানা সময়।
ব্যাক্তিগত জীবন[সম্পাদনা]
১৯৮২ সালে ফ্রান্সের প্যারিসে এক কনসার্টে পবন দাস বাউল মিমলুর সাথে পরিচিত হন যিনি ঐ কনসার্টের একজন দর্শনার্থী ছিলেন।পরে তারা বিয়ে করেন ও প্যারিসে বসবাস করতে থাকেন।মিমলু তাঁকে বাংলা ছাড়াও হিন্দি, ইংলিশ,ফ্রেঞ্চ পড়তে শিখিয়েছেন।
প্রকাশিত অ্যালবাম[সম্পাদনা]
- রিয়েল সুগার (১৯৯৭)
- ইনার নলেজ (১৯৯৭)
- স্টেট অব বেঙ্গল ভার্সেস পবন দাস বাউল (২০০৪)
- টানাটানি (২০০৪)
- পবন দাস বাউল -মিউজিক অব হানি গ্যাদারারস[৯]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Paban Das Baul Real World Records
- ↑ "Rendezvous With Paban Das Baul". Daily Star. Volume 4 Issue 28, January 7, 2005. http://www.thedailystar.net/magazine/2005/01/01/music.htm
- ↑ ^ "Paban Das Baul Biography". Artistdirect. http://www.artistdirect.com/artist/bio/paban-das-baul/568921
- ↑ "পবন দাস বাউল ও স্যাম মিলস, রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস ,আমেরিকা। http://www.realworldusa.com/albumpages/paban/default.html.
- ↑ Broughton, Simon; Mark Ellingham, Richard Trillo (2000). World Music: Latin and North America, Caribbean, India, Asia and Pacific (Volume 2 of World Music). Rough Guides. p. 111. ISBN 1-85828-636-0. http://books.google.co.in/books?id=QzX8THIgRjUC&pg=PA116&dq=Paban+Das+Baul&cd=3#v=onepage&q=Paban%20Das%20Baul&f=false
- ↑ ^ মাস্টার পীস অব দ্যা ওরাল এ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অব হিউম্যানিটি ২৫ সেপ্টেম্বর, ২০০৫ সাল
- ↑ জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল
- ↑ "Spiritual journey: William Dalrymple makes a comeback to travel writing with his new book". The Telegraph. November 1 , 2009. http://www.telegraphindia.com/1091101/jsp/graphiti/story_11679042.jsp
- ↑ পবন দাস বাউল -মিউজিক অব হানি গ্যাদারারস
আরো পড়ুন[সম্পাদনা]
- Sen, Mimlu (2009). Baulsphere. Random House. ISBN 81-8400-055-3.
- Sen, Mimlu (2010). The Honey Gatherers: Travels with The Bauls: The Wandering Minstrels of Rural India. Random House. ISBN 1-84604-189-9.
বহিঃসংযোগ[সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Paban Das Bau |