পটারমোর
| পটারমোর | |
|---|---|
| ইউআরএল | pottermore.com |
| সাইটের ধরন | হ্যারি পটার ওয়েবসাইট |
| উপলব্ধ ভাষা | ইংরেজি, জার্মান, স্পেনীয়, ফরাসি, ইতালীয় |
| মালিক | জে কে রাউলিং |
| চালুর তারিখ | ৩১ জুলাই ২০১১[১] (প্রথম এক মিলিয়ন নিবন্ধঙ্কারীর জন্য) ০১ অক্টোবর ২০১১[১] (সকলের জন্য) |
পটারমোর (ইংরেজিতে Pottermore) জে কে রাউলিং, TH_NK এবং সোনি এর যৌথ উদ্যোগে নির্মিত একটি আসন্ন ওয়েবসাইট।[২][৩] ওয়েবসাইটটি মূলত হ্যারি পটার উপন্যাস সিরিজের সাতটি বইয়ের ই-বুক এবং অডিওবুক সংস্করণ বিক্রি করবে, পাশাপাশি হ্যারি পটারের জাদু দুনিয়ায় উল্লেখিত স্থান, কাল, চরিত্র ও অন্যান্য বিষয়ের জন্য রাউলিং লিখিত প্রায় ১৮০০০ শব্দবিশিষ্ট অতিরিক্ত তথ্য, ব্যাকগ্রাউন্ড ও সেটিংস প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত করবে, যা পূর্বে কখনো প্রকাশিত হয় নি।[১][৪] ওয়েবসাইটটি ৩১ জুলাই ২০১১ (রাউলিং এবং তার সৃষ্ট চরিত্র হ্যারি পটারের জন্মদিন) নিবন্ধীকরণ সম্পন্ন করা প্রথম এক মিলিয়ন ভক্তদের জন্য এবং ১ অক্টোবর ২০১১ সকলের জন্য উন্মুক্ত করা হবে।[১][৫]
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
ঘোষণা [সম্পাদনা]
২০১১ সালের জুন মাসে সর্বপ্রথম একটি ওয়েবপেজে প্রকল্পটি ঘোষিত হয়।[৬] ওয়েবপেজে ইউটিউব চ্যানেলের একটি লিঙ্ক সংযুক্ত করা হয় যেখানে ওয়েবসাইটটির জন্য কাউন্টডাউন দেখানো হয়।[২][৭] ২৩ জুন রাউলিং একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে সাইটটির কিছু বিবরণ প্রকাশ করেন।[১][৭]
ফিচার [সম্পাদনা]
ব্যবহারকারীরা ভিন্ন আঙ্গিকের পঠন অভিজ্ঞতা অথবা "মুহূর্ত"- এর সঙ্গে অংশগ্রহণ করতে পারবে যার সূচনা হবে প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন দিয়ে।[৮] একটি ব্যবহারকারী নাম নির্বাচনের মাধ্যমে, ব্যবহারকারীরা সাইটটির অধ্যায়সমূহে হ্যারিকে "অনুসরণ" করার অভিজ্ঞতা লাভ করতে পারবে।[৮] অন্যান্য বিষয়ের মধ্যে, ব্যবহারকারীর ডায়াগন অ্যালি ভ্রমণ করতে পারবে, যে কোন একটি হগওয়ার্টস হাউজের সদস্য হতে পারবে এবং বিভিন্ন জাদুমন্ত্র শিখতে সক্ষম হবে।[৮] কিভাবে এসব ওয়েবসাইটটিতে অন্তর্ভুক্ত হবে তা এখনও অজানা।[৯] তবে এধরনের অনলাইন বই পাঠের অভিজ্ঞতার যৌক্তিকতার ব্যাপারে অনলাইন বই বিক্রেতা প্রতিষ্ঠান যেমন আমাজন তাদের উদ্বেগ প্রকাশ করেছে।[১০]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ ১.৩ ১.৪ Cooke, Sonia Van Gilder (2011-06-19)। "'Pottermore' Secrets Revealed: J.K. Rowling's New Site is E-Book Meets Interactive World"। Time। http://newsfeed.time.com/2011/06/23/pottermore-secrets-revealed-j-k-rowlings-new-site-is-e-book-meets-interactive-world/। সংগৃহীত 2011-06-10।
- ↑ ২.০ ২.১ "New Rowling mystery project spellbinds"। Sydney Morning Herald। 2011-06-17। http://www.smh.com.au/entertainment/movies/new-rowling-mystery-project-spellbinds-20110617-1g6qe.html। সংগৃহীত 2011-06-23।
- ↑ "J.K. Rowling announces Pottermore"। TH_NK। 2011-06-23। http://www.think.eu/latest/posts/pottermore.aspx। সংগৃহীত 2011-06-24।
- ↑ Solon, Olivia (2011-06-23)। "J.K. Rowling's Pottermore reveal: Harry Potter e-books and more"। Wired UK (Ars Technica)। http://arstechnica.com/gaming/news/2011/06/jk-rowlings-pottermore-reveal-harry-potter-e-books-and-more.ars। সংগৃহীত 2011-06-24।
- ↑ "Pottermore Press Release" (PDF)। Pottermore.com। 2011-06-23। http://assets.pottermore.com/emcp/downloads/pottermore_pressrelease_230611.pdf। সংগৃহীত 2011-06-23।
- ↑ "More ‘Harry’: Pottermore website raises fan hopes"। Toronto Star। 2011-06-16। http://www.thestar.com/article/1009926--more-harry-pottermore-website-raises-fan-hopes। সংগৃহীত 2011-06-23।
- ↑ ৭.০ ৭.১ "J.K. Rowling has mysterious new Potter website"। The Sacramento Bee। 2011-06-16। http://www.sacbee.com/2011/06/16/3706014/jk-rowling-has-mysterious-new.html। সংগৃহীত 2011-06-23।
- ↑ ৮.০ ৮.১ ৮.২ "Pottermore website launched by JK Rowling as 'give-back' to fans"। 2011-06-23। http://www.guardian.co.uk/books/2011/jun/23/pottermore-website-jk-rowling-harry-potter। সংগৃহীত 2011-06-28।
- ↑ "New Pottermore Website Will Offer Interactive Reading Experience and Harry Potter Ebooks"। 2011-06-23। http://www.writerswrite.com/blog/623111। সংগৃহীত 2011-06-28।
- ↑ "Harry Potter And "Pottermore" Could Force Amazon To Open Up The Kindle"। 2011-06-23। http://www.businessinsider.com/pottermore-kindle-2011-6। সংগৃহীত 2011-07-02।
বহিঃসংযোগ [সম্পাদনা]
|
||||||||||||||||||||||||||