পটল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| পটল | |
|---|---|
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| বিভাগ: | Magnoliophyta |
| শ্রেণী: | Magnoliopsida |
| বর্গ: | Cucurbitales |
| পরিবার: | Cucurbitaceae |
| গণ: | Trichosanthes |
| প্রজাতি: | T. dioica |
| দ্বিপদী নাম | |
| Trichosanthes dioica Roxb. |
|
পটল এক ধরণের সব্জী। এটি ভারতের পশ্চিমাঞ্চলে বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উত্তর প্রদেশ এবং বাংলাদেশে ভাল জন্মে। এতে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ ও সি আছে। এছাড়া এতে স্বল্প পরিমাণে ম্যাগ্নেসিয়াম, তামা, প্টাসিয়াম, গন্ধক ও ক্লোরিন আছে।
পটল কিছুটা শসা ও ক্ষীরা গোত্রের উদ্ভিদ। এটি খেতেও উপাদেয়। পটল স্যুপ, তরকারী, ভাজী এমনকী মিষ্টান্ন প্রস্তুতিতেও ব্যবহৃত হয়।
পটলের উৎপাদনমাত্রা ভালো। ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ফসল পাওয়া যায়। ৩ থেকে ৪ দিন পরপর পটল তোলা যায়। তরকারী হিসেবে পটলের বেশ চাহিদা আছে। পটলের শ্রমিক খরচ কম, নিজেরাই সবকিছু করা যায়। পটল লম্বায় ৫-১৫ সেমি লম্বা হয়ে থাকে। স্বল্পোষ্ণ ও আদ্র আবহাওয়ায় ভাল জন্মে।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |