ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি
國立臺灣大學
নীতিবাক্য 敦品勵學˙愛國愛人 (Chinese)
ইংরেজিতে নীতিবাক্য Integrity, Diligence, Patriotism and Philanthropy
প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকাল ১৯২৮[১]
পুনর্গঠিত ১৯৪৫
ধরণ জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়
সভাপতি লি সি চেন (李嗣涔)
বিভাগসমূহ ১,৭৯৩ (সার্বক্ষণিক),
১,১৮৮
Undergraduates ১৭,৭০৬
Postgraduates ১৫,৭১০
অবস্থান তাইপে
ক্যাম্পাস শহুরে,
১.৬ km²
৩৪৪ km²
ওয়েবসাইট http://www.ntu.edu.tw/
এই প্রবন্ধে চৈনিক লিপি ব্যবহার হয়েছে। ব্রাউজারে ঠিকঠাক না দেখালে, চিনা অক্ষরের বদলে আপনি হয়ত জিজ্ঞাসা চিহ্ণ, বাক্স বা অন্য কোনো চিহ্ণ দেখবেন।

ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি (ম্যান্ডারিন ভাষায়: 國立臺灣大學) তাইওয়ানের, রাজধানী তাইপেতে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। স্থানীয়ভাবে এটি “তাইদা” নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ১,০৮৬,১৬৭ বর্গমিটার এলাকাজুড়ে তাইপে-এর দায়ান অঞ্চলে অবস্থিত। এছাড়া তাইওয়ানে বিশ্ববিদ্যালয়টির আরও ৬টি ক্যাম্পাস রয়েছে, যেগুলোর ক্যাম্পাসের মোট ক্ষেত্রফল ৩৪৫,৮৩০,০০০ বর্গমিটার।[২] বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ১১টি কলেজ, ৫৪টি ডিপার্টমেন্ট, ৯৬ গ্রাজুয়েট ইন্সটিটিউট এবং ৪টি গবেষণা ইন্সটিটিউটের সমন্বয়ে গঠিত।[৩]

ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি তাইওয়ানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় জরিপ যেমন- টাইমস্‌ হায়ার এডুকেশন ২০০৯, গ্লোবাল ইউনিভার্সিটি র্যাথঙ্কিং ২০০৯, ওয়েবোমেট্রিক্স র্যাযঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস অনুসারে বিশ্বের সেরা ৯৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম।[৪][৫][৬]

ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি ১৯২৮ সালে তাইওয়ানে জাপানি ঔপনিবেশিক আমলে জাপানিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টি তাইহকু ইম্পেরিয়াল ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন সরকার বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের দায়িত্বভার নেয় এবং ১৯৪৫ সালের ১৫ নভেম্বরে এর নতুন নামকরণ করে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি।[৭]

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ