নেমানজা ভিডিচ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| নেমানজা ভিডিচ | ||
| চিত্র:Nemanja Vidic.png | ||
| ব্যক্তিগত তথ্য | ||
|---|---|---|
| পূর্ণ নাম | নেমানজা ভিডিচ | |
| জন্ম তারিখ | অক্টোবর ২১, ১৯৮১ | |
| জন্ম স্থান | Titovo Užice, যুগোস্লাভিয়া | |
| উচ্চতা | ১.৮৯ মি (৬'–২") | |
| মাঠে অবস্থান | সেন্টার ব্যাক | |
| ক্লাব তথ্য | ||
| বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড | |
| জার্সি নম্বর | ১৫ | |
| তরুণ ক্লাব | ||
| 1989-1993 1994-1996 1996-2000 |
Jedinstvo Užice Sloboda Užice Red Star Belgrade |
|
| সিনিয়র ক্লাব1 | ||
| বছর | ক্লাব | খেলা (গোল)* |
| 2000-2001 2001-2004 2004-2005 2006- |
→ Spartak Subotica (loan) Red Star Belgrade Spartak Moscow Manchester United |
27 (6) 66 (12) 39 (4) 41 (3) |
| জাতীয় দল2 | ||
| 2002- | 26 (2) | |
|
1 পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
||
নেমানজা ভিডিচ (সার্বীয় ভাষায়: Немања Видић) (জন্ম অক্টোবর ২১, ১৯৮১, Titovo Užice, সার্বিয়া, যুগোস্লাভিয়া) একজন সার্বীয় ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ফুটবল দল ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে প্রিমিয়ার লীগে খেলে থাকেন। এছাড়া তিনি সার্বিয়া জাতীয় দলেরও একজন সদস্য।
সূচিপত্র |
[সম্পাদনা] ক্লাব ক্যারিয়ার
[সম্পাদনা] প্রাথমিক বছর
নিন্ম-মধ্যবিত্ত পরিবারে নেমানজা ভিডিচের জন্ম। তার পিতা ড্রাগোলুব সাম্প্রতিক সময়ে অবসর নেয়া তামা কারখানার শ্রমিক এবং মা জোরা একজন ব্যাংক কর্মচারী। বড়ভাই ডুসানের সাথে ৭ বছর বয়স থেকে ভিডিচ খেলতে শুরু করেন। ১২ বছর বয়সে তিনি একটি আঞ্চলিক দল স্লোবোদা উজিচ এ খেলেন।
[সম্পাদনা] রেড স্টার
তার ১৫-তম জন্মদিনের আড়াই বছর আগে তিনি রেড স্টার বেলগ্রেড দলে যোগ দেন। ২০০০ সালের মৌসুমে ধারে স্পার্টাক সাবোটিকার হয়ে তিনি উচ্চ বিভাগে খেলতে শুরু করেন। এর পরে তিনি রেড স্টারের ফেরত আসেন। সহজাত নেতৃত্বের কারনে তিনি দ্রুত দলের অধিনায়ক নির্বাচিত হন। তার তিনবছরের অধিনায়ক জীবনে তিনি ৬৭ খেলায় ১২ গোল করেন। ঘরোয়া দ্বৈত শিরোপা জেতার মাধ্যমে তিনি এই রেড স্টারের হয়ে তার তিন বছরের খেলোয়াড়ী জীবন শেষ করেন।[১] তিনি ২০০৪ সালে সার্বিয়ান সুপারলিগা এবং যুগোস্লাভিয়ান কাপ জেতেন। ২০০৪ সালে রাশিয়ান প্রিমিয়ার লীগ দল স্পার্টাক মস্কোতে তিনি স্থানান্তরিত হন ৬ মিলিয়ন € বিনিময়ে।
[সম্পাদনা] ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৬ সালে ভিডিচ স্পার্টাক ত্যাগ করার জন্য অনুরোধ জানান এবং এই বছরের ৫ জানুরারি তিনি ৭.২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন।[২] তাকে ১৫ নম্বর জার্সি প্রদান করা হয়। রুড ভ্যান নিস্তেলরয়ের বদলী হিসেবে ২০০৬ সালের ২৫ জানুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তার অভিষেক হয়।
২০০৬/০৭ মৌসুমে সতীর্থ ওয়েস ব্রাউনের ইনজুরির পর তিনি রিও ফার্ডিনান্ডের সাথে রক্ষনব্যুহ গড়ে তোলেন।
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
২০০৬ সালের প্প১৫ জুলাই]] তিনি তার প্রেমিকা বেলগ্রেড বিশবিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী আনা ইভানোভিচকে বিয়ে করেন। তাকে অনেকে একই নামের সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ বলে ভুল করেন। তাদের একমাত্র পুত্রসন্তান হচ্ছে লুকা।
[সম্পাদনা] সম্মাননা
[সম্পাদনা] দলীয়
- 2004 Serbian SuperLiga (Red Star Belgrade)
- 2004 Yugoslav Cup (Red Star Belgrade)
- 2006 Carling Cup (Manchester United)
- 2007 Barclays Premiership (Manchester United)
- 2007 Community Shield (Manchester United)
[সম্পাদনা] ব্যক্তিগত
- 2007 PFA Team of the Year, with Manchester United
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ First Team: Nemanja Vidic Profile by ManUtd.com
- ↑ Mystery surrounds Vidic fee - The Times online
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Official website of Nemanja Vidić
- Nemanja Vidić's national team profile
- Manchester United profile
- UEFA profile
- FA Premier League profile
- Nemanja Vidić ক্যারিয়ার তথ্য
- Template:Jadransport
|
|
|---|
|
১ ভ্যান ডার সার • ২ নেভিল • ৩ এভরা • ৪ হারগ্রিভস • ৫ ফার্ডিনান্ড • ৬ ব্রাউন • ৭ রোনালদো • ৮ অ্যান্ডারসন • ৯ সাহা • ১০ রুনি • ১১ গিগস • ১২ ফস্টার • ১৩ পার্ক • ১৫ ভিডিচ • ১৬ ক্যারিক • ১৭ ন্যানি • ১৮ স্কোলস • ১৯ পিক • ২১ ডং • ২২ ও'শি • ২৩ ইভান্স • ২৪ ফ্লেচার • ২৫ সিম্পসন • ২৭ সিলভেস্ট্রে • ২৯ কুশতাক • ৩২ তেভেজ • ৩৩ ইগলস • ৩৮ হিটন • ম্যানেজার: ফার্গুসন |

