নীলিমা ইব্রাহিম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নীলিমা ইব্রাহিম (১১ই অক্টোবর, ১৯২১ — ১৮ই জুন, ২০০২) বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন এবং ১৯৭২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭৪-৭৫ সালে তিনি বাংলা একাডেমীর অবৈতনিক মহাপরিচালক ছিলেন।
পুরস্কার [সম্পাদনা]
- বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৯)
- জয় বাংলা পুরস্কার (১৯৭৩)
- মাইকেল মধুসূদন পুরস্কার (১৯৮৭)
- লেখিকা সংঘ পুরস্কার (১৯৮৯)
- বিচারপতি আবু সাঈদ চৌধুরী স্মৃতি পদক (১৯৯০)
- অনন্য সাহিত্য পদক (১৯৯৬)
- বেগম রোকেয়া পদক (১৯৯৬)
- বঙ্গবন্ধু পুরস্কার (১৯৯৭)
- শেরে বাংলা পুরস্কার (১৯৯৭)
- থিয়েটার সম্মামনা পদক (১৯৯৮)
- একুশে পদক (২০০০)
মৃত্যু [সম্পাদনা]
অধ্যাপিকা নীলিমা ইব্রাহিম ২০০২ সালের ১৮ই জুন মৃত্যুবরণ করেন।