নির্ভয়
| নির্ভয় | |
|---|---|
| ধরন | দূরপাল্লা, সর্বঋতু, সাবসনিক ক্রুজ মিশাইল[১] |
| উৎপত্তিস্থল | ভারত |
| Production history | |
| উৎপাদক | প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) |
| উৎপাদনের তারিখ | ২০১২ |
| Specifications | |
| ওজন | ১,০০০ কিলোগ্রাম |
| দৈর্ঘ্য | ৬ মিটার |
| ব্যাস | ০.৫২ মিটার |
|
|
|
| দূরত্ব | ১,০০০ কিলোমিটার |
| গতি | ০.৭ ম্যাক |
| সহায়তা ব্যবস্থা |
আইএনএস |
নির্ভয় ভারতে নির্মিত একটি দূরপাল্লার সাবসনিক ক্রুজ মিশাইল।[১] এই ক্ষেপণাস্ত্রটি ১,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। ভারতের সামরিক বাহিনীর তিনটি শাখাই (ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌবাহিনী) এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।[২] মাটি, সমুদ্র ও আকাশ - তিন প্রকার উৎক্ষেপণ কেন্দ্র থেকেই নির্ভয় ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের অ্যাডভান্স সিস্টেম ল্যাবোরেটরিতে নির্মিত হয়েছে। ২০১২ সালে এর প্রথম উৎক্ষেপণ হবে।[৩] নির্ভয় একটি টেরাইন-হাগিং গুপ্ত ক্ষেপণাস্ত্র।[৪] বিভিন্ন মিশনের উপযোগী ২৪টি আলাদা রকমের ওয়ারহেড বহনে সক্ষম। পরিচালনার জন্য এটিতে একটি ইনার্টিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহৃত হয়।[৫] নির্ভয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের থেকেই ৩০০ কিলোমিটার বেশি দূরত্ব পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম।
পাদটীকা [সম্পাদনা]
টেমপ্লেট:Indian missiles টেমপ্লেট:Defence Research and Development Organisation (DRDO)