নাসর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন নছর
سورة النصر
তথ্য
শ্রেণী মাক্কী
অন্য নাম সাহায্য
সূরার ক্রম ১১০
পারা ৩০
পরিসংখ্যান
রুকুর সংখ্যা
আয়াতের সংখ্যা
পূর্ববর্তী সূরা কাফিরুন
পরবর্তী সূরা লাহাব

সূরা আন নছর ( আরবি ভাষায়: سورة النصر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১০ নম্বর সূরা। এ সূরা সর্বসম্মতিক্রমে মদীনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৩ টি। সূরা নছর অপর নাম সূরা "তাওদী"। "তাওদী" শব্দের অর্থ বিদায় করা। এ সূরায় রসূলে কারীম (সাঃ)-এর ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিধায় এর নাম "তাওদী" হয়েছে।

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণত আছে যে, সূরা নছর কোরাআনের সর্বশেষ সূরা। আর্থাৎ, এরপর কোন সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। কতক রেওয়াতে কোন কোন আয়াত নাযিল হওয়ার যে কথা আছে, তা এর পরিপন্থী নয়। সূরা ফাতেহাকে এই অর্থেই কোরানের সর্বপ্রথম সূরা বলা হয়। আর্থাৎ, সম্পূর্ণ সূরারূপে সূরা ফাতিহাই সর্বপ্রথম নাযিল হয়েছে। সুতরাং সূরা আলাক, মুদ্দাস্‌সির ইত্যাদির কোন কোন আয়াত পূর্বে নাযিল হলে তা এর পরিপন্থী নয়।[১]

পরিচ্ছেদসমূহ

শানে-নুযূল [সম্পাদনা]

হযরত ইবনে ওমর (রাঃ) বলেনঃ সূরা নছর বিদায় হজ্বে অবতীর্ণ হয়েছে। এরপর "আলইয়াওমা আকমালতু লাকুম দিনাকুম" আয়াত অবতীর্ণ হয়। রসূলুল্লাহ্‌ (সাঃ) মাত্র আশি দিন জীবিত ছিলেন। রসূলুল্লাহ্‌ (সাঃ)- এর জ়ীবনের যখন মাত্র পঞ্চাশ দিন বাকী ছিল, তখন কালালার আয়াত অবতীর্ণ হয়। অতপরঃ পঁয়ত্রিশ দিন বাকী থাকার সময় "লাকাদ যাকুম রাসূলুম মিন আনফুছিকুম আযীযুর আলিহি ..." আয়াত অবতীর্ণ হয় এবং একুশ দিন বাকী থাকার সময় "ওয়াত্তাকু ইয়াওমান তুরযাউনা ফিহী ..." আয়াত অবতীর্ণ হয়।[২]

আয়াতসমূহ [সম্পাদনা]

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

(১) যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়
(২) এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
(৩) তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. তফসীর মাআরেফুল ক্বোরআন (১১ খন্ডের সংহ্মিপ্ত ব্যাখ্যা)।
  2. কুরতবী

বহিঃসংযোগ [সম্পাদনা]


পূর্ববর্তী সূরা:
কাফিরুন
আল কুরআন
পরবর্তী সূরা:
লাহাব
সূরা নাসর (আরবি ভাষায়)

                  ১০  ১১  ১২  ১৩  ১৪  ১৫  ১৬  ১৭  ১৮  ১৯  ২০  ২১  ২২  ২৩  ২৪  ২৫  ২৬  ২৭  ২৮  ২৯  ৩০  ৩১  ৩২  ৩৩  ৩৪  ৩৫  ৩৬  ৩৭  ৩৮  ৩৯  ৪০  ৪১  ৪২  ৪৩  ৪৪  ৪৫  ৪৬  ৪৭  ৪৮  ৪৯  ৫০  ৫১  ৫২  ৫৩  ৫৪  ৫৫  ৫৬  ৫৭  ৫৮  ৫৯  ৬০  ৬১  ৬২  ৬৩  ৬৪  ৬৫  ৬৬  ৬৭  ৬৮  ৬৯  ৭০  ৭১  ৭২  ৭৩  ৭৪  ৭৫  ৭৬  ৭৭  ৭৮  ৭৯  ৮০  ৮১  ৮২  ৮৩  ৮৪  ৮৫  ৮৬  ৮৭  ৮৮  ৮৯  ৯০  ৯১  ৯২  ৯৩  ৯৪  ৯৫  ৯৬  ৯৭  ৯৮  ৯৯  ১০০  ১০১  ১০২  ১০৩  ১০৪  ১০৫  ১০৬  ১০৭  ১০৮  ১০৯  ১১০  ১১১  ১১২  ১১৩  ১১৪