নর্দার্ন ইউনিভার্সিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নর্দার্ন ইউনিভার্সিটি
স্থাপিত ২০০২
ধরন বেসরকারী বিশ্ববিদ্যালয়
আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ
অবস্থান ঢাকা, বাংলাদেশ
ক্যাম্পাস শহুরে
ডাকনাম NUB
অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। [১] এটি ঢাকা শহরের এলাকায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ব্যবসা প্রশাসন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ফার্মেসি,ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হয়।

পরিচ্ছেদসমূহ

অনুষদ এবং বিভাগ সমূহ [সম্পাদনা]

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদের অধিনে ১0 টি বিভাগ রয়েছে। এগুলো হল -

  • বিজ্ঞান অনুষদ
    • কম্পিউটার সায়েন্স (CS)
    • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE)
    • ফার্মেসি
  • প্রকৌশল অনুষদ
    • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং(COE)
    • ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(EEE)


  • বানিজ্য অনুষদ
    • বিবিএ(BBA)
    • এমবিএ(MBA)
  • সমাজ বিজ্ঞান অনুষদ
    • ইংরেজি বিভাগ


  • অন্যান্য
    • সিসকো নেটওয়াকিং এ্যাসোসিয়েট কোর্স (cisco)

বিভিন্ন অনুষদের প্রাতিষ্ঠানিক রঙ [সম্পাদনা]

গাড় নীল বিশ্ববিদ্যালয়
উজ্জল নীল বিজ্ঞান অনুষদ
সবুজ বানিজ্য অনুষদ
বাদামী আর্টস ও সমাজ বিজ্ঞান অনুষদ

মিলনায়তন [সম্পাদনা]

নানা অনুষ্ঠান আয়োজন এর জন্য বিশ্ববিদ্যালয়ের একটি গোছানো মিলনায়তন আছে। মিলনায়তনে ২১০ জনের জন্য আসন এর ব্যবস্থা আছে।এতে শীতাতপ নিয়ন্ত্রক সহ আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান।

আবাসিক সুবিধা [সম্পাদনা]

বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ও ঢাকার বাহিরের শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা দেয়।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

বহিঃসংযোগ [সম্পাদনা]

আরও দেখুন [সম্পাদনা]