নয়নতারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Catharanthus roseus
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Gentianales
পরিবার: Apocynaceae
গণ: Catharanthus
প্রজাতি: C. roseus
দ্বিপদ নাম
Catharanthus roseus
(L.) G.Don
Synonyms

Vinca rosea

নয়নতারা, একটি উদ্ভিদ, যা তার লালচে গোলাপি পাঁচ পাপড়ির ফুলগুলোর জন্য পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Catharanthus roseus, এটি Apocynaceae (dogbane, অথবা oleander পরিবার) পরিবারের একটি উদ্ভিদ। বিভিন্ন স্থানে বিভিন্ন নামেও পরিচিত, যেমন Cape periwinkle, Madagascar periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan ইত্যাদি। এর আরেকটি প্রজাতি হলো Vinca rosea।

এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। উচ্চতা হয় সাধারণত ৭০-৮০ সেন্টিমিটার। পাতা ৫-৭ সেন্টিমিটার লম্বা। সারা বছরই ফুল ফোটে এবং ফুল সাধারণত সাদা, বেগুনী, গোলাপি রঙের হয়। গাছটিকে গরু বা ছাগল খায় না। বুনো জংলী এই গাছটি অনাদরে ও অবহেলায় বাঁচতে পারে। ভেষজ উদ্ভিদ হিসাবে নয়নতারার বিশেষ পরিচিতি আছে। এই গাছ থেকে বের করা রস হতে তৈরি ঔসধ আগে আফ্রিকাতে ডায়াবেটিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। এতে কিছু এলকালয়েড আছে যা বর্তমান যুগে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ