নবযুগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নবযুগ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামরাজনীতিবিদ কমরেড মুজফ্‌ফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত পত্রিকা। এটি ১৯২০ সালের ১২ জুলাই সান্ধ্য পত্রিকা হিসেবে প্রকাশিত হওয়া শুরু করে। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শের-এ-বাংলা এ. কে. ফজলুক হক। তিনি নিজ অর্থে এই পত্রিকাটি প্রকাশ করেন। ইংরেজ সরকারের বিরুদ্ধে এ পত্রিকায় অনেক কবিতা ছাপা হয়। এক পর্যায়ে ব্রিটিশ সরকার এ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে ও পত্রিকাটি বন্ধ হয়ে যায়। শের-এ-বাংলা এ. কে. ফজলুক হকের চেষ্টায় পত্রিকাটি আবার প্রকাশিত হয়।


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
ব্যক্তিগত হাতিয়ারসমূহ