ধ্রুব এষ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধ্রুব এষ একজন বাংলাদেশী চারুকলা শিল্পী। তিনি প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এ ছাড়া তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। ইতিমধ্যে (২০০৯) তিনি ২৬০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন] বিমূর্ত নকশার প্রতি তাঁর ঝোঁক লক্ষ্য করা যায়। তিনি উজ্জ্বল রঙ ব্যবহার করে থাকেন। মধ্য ১৯৯০-এর পর্ তিনি বিশিষ্ট ওপন্যাসিক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ অংকন করেছেন।
[সম্পাদনা] জীবনীতথ্য
[সম্পাদনা] কৃতিত্ব
চারুশিল্পী হিসেবে তাঁর আবির্ভাব ১৯৯০ দশকের মধ্যভাগে। তাঁর বৈশিষ্ট্যপূর্ণ কাজ প্রকাশক ও লেখক-সাহিত্যিকদের নজর কাড়তে সক্ষম হয়। তাঁর প্রচ্ছদপট বিশেষ করে কাব্যগ্রন্থের জন্য বিশেষ উপযোগী।
[সম্পাদনা] তথ্যসূত্র
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |