দ্য ক্রাউড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| দ্য ক্রাউড | |
|---|---|
![]() |
|
| পরিচালিত হয়েছে | কিং ভিডর |
| প্রযোজক | আর্ভিং টালবের্গ |
| লেখক | কিং ভিডর জন উইভার |
| অভিনয়ে | এলেয়ানর বোর্ডম্যান জেমস মারি বার্ট রোচ এস্টেল ক্লার্ক |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | ১৮ই ফেব্রুয়ারি, ১৯২৮ |
| সময় | ১০৪ মিনিট |
| ভাষা | নির্বাক |
দ্য ক্রাউড (ইংরেজি: The Crowd) একটি মার্কিন নির্বাক চলচ্চিত্র। কিং ভিডর এটি পরিচালনা করেন। ছবিটি ১৯২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। [১]
প্রভাবশালী ছবিটি প্রচুর প্রশংসা পায় এবং Unique and Artistic Production ক্যাটেগরিতে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পায়।
কাহিনী [সম্পাদনা]
কাহিনীর নায়ক নিউ ইয়র্ক শহরের এক উচ্চাভিলাষী কিন্তু উচ্ছৃঙ্খল অফিস কর্মচারী জন সিম্স (অভিনয়ে জেমস মারি) যে ম্যারি নামের এক তরুণীকে (অভিনয়ে এলেয়ানর বোর্ডম্যান) বিয়ে করে। তারা সংসার শুরু করে ও বৈবাহিক জীবনের টানাপোড়েন, আর্থিক ক্ষতি, ও অন্যান্য ট্রাজেডি সামলাতে হিমশিম খায়। আর সবকিছুর পটভূমিতে থাকে বড় শহর নিউ ইয়র্কের নামহীন, দয়ামায়াহীন মানুষের দঙ্গল।
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
