দ্যা বিগ ব্যাং থিওরি
| দ্যা বিগ ব্যাং থিওরি | |
|---|---|
| ধরন | ধারাবাহিক |
| নির্মাতা | চাক লোর বিল প্র্যাডি |
| পরিচালক | জেমস বারোস (প্রথম পর্ব) মার্ক সেন্দ্রস্কি |
| অভিনয়ে | জনি গ্যালেকি জিম পারসন্স ক্যালি কুকু সায়মন হেলবার্গ কুনাল নাইয়ার সারা গিলবার্ট |
| থিম সঙ্গীতের নির্মাতা | বেয়ারনেকেড লেডিস |
| উদ্বোধনী থিম | দ্যা হিস্ট্রি অফ এভরিথিং [১] |
| যে দেশে তৈরি করা হয়েছে | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| মৌসুমের সংখ্যা | ৩ |
| পর্বের সংখ্যা | ৬৩ (পর্বের তালিকা) |
| নির্মাণ | |
| নির্বাহি প্রযোজক | চাক লোর বিল প্র্যাডি লি এরনসন |
| প্রযোজক | স্টিভ মোলারো মাইক কলিয়ার ফায়ে ওশিমা বেল্যেউ |
| সম্পাদক | পিটার চাকোস |
| দৈর্ঘ্য | ২১ মিনিট (বিজ্ঞাপন ব্যতীত) |
| সম্প্রচার | |
| মূল চ্যানেল | সি বি এস |
| ছবির ফরম্যাট | HD: 1080i/720p SD: 480i/576i |
| প্রথম যেখানে দেখানো হয়েছে | মার্কিন যুক্তরাষ্ট্র |
| বহিঃসংযোগ | |
| http://www.cbs.com/primetime/big_bang_theory অফিসিয়াল ওয়েবসাইট | |
দ্যা বিগ ব্যাং থিওরি একটি মার্কিন ধারাবাহিক যেটি ২০০৭ সালের ২৪শে সেপ্টেম্বর CBS চ্যানেলে প্রথম সম্প্রচারিত হয়। চাক লোর এবং বিল প্র্যাডি এই ধারাবাহিকের প্রযোজক ও নির্মাতা।
ক্যালিফোর্নিয়ার পাসাডেনা শহরের দুই অতিপ্রতিভাধর পদার্থ বিজ্ঞানীর দৈনন্দিন জীবনকে কেন্দ্র করেই এর গল্প। এদের একজন প্রায়োগিক পদার্থবিদ (লেওনার্ড হফস্টেডার) এবং অন্যজন তাত্ত্বিক পদার্থবিদ (শেল্ডন কুপার), আর এদের প্রতিবেশী হল এক চিত্তাকর্ষক রমনী (পেনি) যার স্বপ্ন একজন সফল অভিনেত্রী হওয়ার কিন্তু আপাততঃ একটি রেস্তোরায় কাজ করে। লেওনার্ড আর শেল্ডনের জ্ঞানগম্ভীর পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পেনির স্বাভাবিক সামাজিক জীবন যাপনের পারদর্শিতা বেশ হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে। এদের সহকর্মী ও নিকটতম বন্ধু দুজন, একজন মহাকাশযান প্রকৌশলী (হাওয়ার্ড ওয়ালোউইত্জ) এবং আরেকজন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী (রাজেশ কুত্রপলি)। এরাও যথেষ্ট প্রতিভাধর ও বিদ্যান। এদের আচরণ বেশিরভাগ সামাজিক পরিস্থিতিতে বেমানান।
[সম্পাদনা] মুখ্য চরিত্র
- লেওনার্ড হফস্টেডার (জনি গ্যালেকি)[২] -একজন প্রায়োগিক পদার্থবিদ যার বুদ্ধিমত্তার স্তর ১৭৩। মাত্র ২৪ বছর বয়সেই পিএইচ.ডি. অর্জনকারী এই প্রতিভাধর বাস করে তার বন্ধু শেল্ডন কুপারের সাথে।
- শেল্ডন কুপার (জিম পারসন্স)[৩] -একজন বাল্য-প্রতিভা। পঞ্চম শ্রেনীর পরই মাত্র ১১ বছর বয়সে তার কলেজ যাত্রা শুরু হয়। ১৪ বছর বয়সে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শুরু করে এবং মাত্র ১৬ বছর বয়সেই সে তার প্রথম পিএইচ.ডি. ডিগ্রী লাভ করে। বর্তমানে তার একটি স্নাতকোত্তর ডিগ্রী, দুটি পিএইচ.ডি. ডিগ্রী এবং ১৮৭ স্তরের বুদ্ধিমত্তা রয়েছে। সম্পূর্ণ বিজ্ঞান মতবাদী এই চরিত্রের মধ্যে ব্যঙ্গ ও কৌতুকবোধের অভাব প্রবল। তার মতে সকল সামাজিক রীতি-নীতিই একপ্রকার বাহুল্য।
- পেনি (ক্যালি কুকু)[৪] -এই কাহিনীর প্রধান নারী চরিত্র। অত্যন্ত রূপবতী এবং লেওনার্ড ও শেল্ডনের প্রতিবেশী। নাব্রাস্কার ওমাহা থেকে ক্যালিফোর্নিয়ায় এসেছে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে, কিন্তু অর্থের প্রয়োজনে তাকে চিজ কেক ফ্যাক্টরি নামক রেস্তোরায় কাজ করতে হয়।
- হাওয়ার্ড ওয়ালোউইত্জ (সায়মন হেলবার্গ)[৫] একজন ইহুদি স্নাতকোত্তর প্রকৌশলী (M.Sc., Eng.)[৬]। দলের বাকি তিন বন্ধু শেল্ডন, লেনার্ড এবং রাজ কমপক্ষে একটি Ph.D. অধিকারী অন্যদিকে হাওয়ার্ডের এখনো Ph.D. করা হয়ে ওঠেনি। কিন্তু হাওয়ার্ড মাস্টার্স করেছে MIT থেকে এবং তার তৈরি নক্সা মহাকাশ অভিযানের জন্য যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। যদিও পেনি তার কথা প্রায় সবসময়ই অবহেলা করার চেষ্টা করে তারপরও তার ধারণা নারী মহলে সে বিশেষ জনপ্রিয়।
- রাজেশ কুত্রপলি (কুনাল নাইয়ার)[৭] ভারতের নতুন দিল্লি থেকে এসেছে। সে Ph.D. শেষ করে এখন ক্যালটেক-এ গবেষণারত।[৮] তার সমস্যা হচ্ছে সে একটু লাজুক প্রকৃতির। মেয়েদের সাথে কথা বলতে পারে না। মদ্যপ অবস্থায় থাকলে তার আবার এই সমস্যাটা কিছুটা দূর হয়ে যায়।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ আই টিউনস মিউসিক ষ্টোর. http://phobos.apple.com/WebObjects/MZStore.woa/wa/viewAlbum?i=266467780&id=266467749&s=143455। সংগৃহীত হয়েছে: October 25, 2009.
- ↑ CBS (2007). "Cast Members of TBBT". CBS. http://www.cbs.com/primetime/big_bang_theory/bio/johnny_galecki/bio.php। সংগৃহীত হয়েছে: June 24, 2009.
- ↑ CBS (2007). "Cast Members of TBBT". CBS. http://www.cbs.com/primetime/big_bang_theory/bio/jim_parsons/bio.php। সংগৃহীত হয়েছে: June 24, 2009.
- ↑ CBS (2007). "Cast Members of TBBT". CBS. http://www.cbs.com/primetime/big_bang_theory/bio/kaley_cuoco/bio.php। সংগৃহীত হয়েছে: June 24, 2009.
- ↑ CBS (2007). "Cast Members of TBBT". CBS. http://www.cbs.com/primetime/big_bang_theory/bio/simon_helberg/bio.php। সংগৃহীত হয়েছে: June 24, 2009.
- ↑ "The Jerusalem Duality". The Big Bang Theory. April 14, 2001. http://en.wikipedia.org/wiki/List+of+The+Big+Bang+Theory+episodes%23ep12. No. 12, season 1.
- ↑ CBS (2007). nayyar/bio.php "Cast Members of TBBT". CBS. http://www.cbs.com/primetime/big_bang_theory/bio/kunal nayyar/bio.php। সংগৃহীত হয়েছে: June 24, 2009.
- ↑ CBS (2007). "About The Big Bang Theory". CBS. http://www.cbs.com/primetime/big_bang_theory/about/। সংগৃহীত হয়েছে: June 24, 2009.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: দ্যা বিগ ব্যাং থিওরি |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: দ্যা বিগ ব্যাং থিওরি |
- দ্যা বিগ ব্যাং থিওরি — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- দ্যা বিগ ব্যাং থিওরি সিবিএস.কম এ।
- অফিসিয়াল সাইট জন্য দ্যা বিগ ব্যাং থিওরি ডিভিডিতে
- ভ্যানিটি কার্ডস আর্কিভ ফর দ্যা বিগ ব্যাং থিওরি
- David Salzberg's blog (Technical Consultant) describing science behind each episode
|
|||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |