দুর্গাপুর উপজেলা
| দূর্গাপুর | |
|---|---|
| — উপজেলা — | |
|
বাংলাদেশে অবস্থান |
|
| স্থানাঙ্ক: 25°7.5′N 90°41.3′E / 25.125°উ 90.6883°পূ | |
| রাষ্ট্র | |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | নেত্রকোনা জেলা |
| এলাকা | |
| • মোট | বর্গকিলোমিটার ( বর্গমাইল) |
| জনসংখ্যা (১৯৯১) | |
| • মোট | |
| • ঘনত্ব | প্রতি বর্গকিলোমিটারে (প্রতি বর্গমাইলে ) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দূর্গাপুরের সরকারী মানচিত্র |
দূর্গাপুর (ইংরেজিঃ Durgapur) বাংলাদেশের ঢাকা বিভাগের নেত্রকোনা জেলার একটি উপজেলা।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] অবস্থান
নেত্রকোনা জেলার সর্ব উত্তরে ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের কোল ঘেসে নিরব দাড়ীয়ে ছোট্ট জনপদ দুর্গাপুর। একপাশে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা অন্য পাশে গারো পাহাড় আর উপত্যকা দিয়ে ঘেরা ভারতের মেঘালয় পুর্বে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা। আর দক্ষিণে পুর্বধলা উপজেলা।
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
এর আয়তন ২৯৩.৪২ বর্গ কিমিঃ উপজেলা শহর ৯টি ওয়ার্ড, এবং ২৭ টি মহল্লা নিয়ে গঠিত।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
মোট জনসংখ্যাঃ ১৭৩৩৫৪(সর্বশেষ হালনাগাদ), পুরুষঃ ৫০.৮৯% মহিলাঃ ৪৯.৫১। মুসলমান ৮০%, হিন্দু ১২% খ্রিষ্টান এবং আদিবাসী ৮%, গারো এবং হাজং নামক দুটি আদিবাসী সম্প্রদায় রয়েছে। এরা সর্বমোট ৮৫০ টি পরিবার এখনো বিদ্যমান। ধর্মীয় প্রতিষ্ঠানঃ মসজিদ ২৬৭, মন্দির ২২, গির্জা ৫।
[সম্পাদনা] শিক্ষা
শিক্ষার হার গড় ৩৩%, তন্মধ্যে নারী শিক্ষার হার ২৮%। প্রাথমিক বিদ্যালয়ঃ ৫৮ টি (সরকারি) ৭০ টি (বেসরকারি), মাধ্যমিক ২৮ টি বালিকা বিদ্যালয়ঃ ৮ টি
[সম্পাদনা] অর্থনীতি
কৃষি প্রধান দুর্গাপুর উপজেলার অর্থনীতির মুল চাকা টি গ্রামীন কৃষকদের হাতেই। দুর্গাপুর উপজেলার মোট জনগোষ্ঠীর ৪৬.৭৩% কৃষিজীবি, ২৫.১৭% কৃষি শ্রমিক, ৮.৯৬% ব্যবসা, ২.৯১% চাকুরী ১.৭৭% মৎসজীবি, ৪.২৯% অকৃষি শ্রমিক, এবং অন্যান্য রয়েছে ১০.১৭।
চাষযোগ্য ভুমির পরিমাণ ১৮৯৬২.৩৬ হেক্টর, পতিত জমির পরিমাণ ৬৯৯.৭২ হেক্টর। সেচের আওতায় আবাদী জমির পরিমাণ ৭৬%।
[সম্পাদনা] বিশিষ্ট ব্যক্তি
হাজং নেতা মনা সর্দার, কমরেড মণি_সিংহ,
[সম্পাদনা] ইতিহাস
ঊনবিংশ শতাষ্ব্দির শেষ দিকে হাজংদের হাতির খেদায় বিনা পারিশ্রমিকে কাজ করানোর প্রতিবাদে হাজং নেতা মনা সর্দার নেত্রিত্বে হাজং বিদ্রোহ সংঘটিত হয়। ১৯৪২-৪৩ সালে কমরেড মণি সিংহর নেত্রিত্বে টংক আন্দোলন পরিচালিত হয়। ১৯৪৬-৪৭ সালে তাঁর নেত্রিত্বে তেভাগা আন্দোলন শুরু হয়। পরে আন্দোলন সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পরে।
[সম্পাদনা] প্রধান নদনদী
সোমেস্বরী, কংশ, আত্রাই খালি (পুরাতন সোমেস্বরি)
[সম্পাদনা] বহিঃসংযোগ
| নেত্রকোনা জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ নেত্রকোনা সদর | মোহনগঞ্জ | মদন | খালিয়াজুড়ি | কেন্দুয়া | দূর্গাপুর | কলমাকান্দা | আটপাড়া | বারহাট্টা | পূর্বধলা |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |