দি এশিয়ান এজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দি এশিয়ান এজ একটি ভারতীয় সংবাদপত্র। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে বিশিষ্ট সাংবাদিক এম জে আকবরের সম্পাদনায় দিল্লি, মুম্বাই ও লন্ডন শহর থেকে একযোগে এই পত্রিকা আত্মপ্রকাশ করে। বর্তমানে এই তিন শহর ছাড়াও কলকাতা ও বেঙ্গালুরু থেকেও এশিয়ান এজ প্রকাশিত হয়। এই পত্রিকা তাদের আন্তর্জাতিক সংবাদ কভারেজের জন্য প্রসিদ্ধ। পূর্বে এর সপ্তাহান্তিক সাপ্লিমেন্টে দ্য নিউ ইয়র্ক টাইমস ও ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন থেকে গল্প ও নিবন্ধ ছাপা হত। বর্তমানে এই পত্রিকার সামগ্রিক সার্কুলেশন ১০০,০০০ এবং এটি দেশের সেরা দশটি দৈনিকের অন্যতম।