দি আয়রন ব্রিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Iron Bridge

The Iron Bridge
বাহক pedestrian traffic
ক্রস River Severn
স্থানিয় Ironbridge Gorge near Coalbrookdale
ডিজাইন cast iron arch bridge
মূল দৈর্ঘ্য ৬০ মিটার (২০০ ft)
সর্বাধিক দৈর্ঘ্য ৩০.৫ মিটার (১০০ ft)
ক্লিয়ারেন্স (নিচে) ৬০ ফুট (১৮ মিটার)
নির্মান শুরু 1775
নির্মান শেষ 1779
Opened 1781-01-01
স্থানাঙ্ক 52°37′35″N 2°28′23″W / 52.62637°N 2.47292°W / 52.62637; -2.47292 (Iron Bridge)স্থানাঙ্ক: 52°37′35″N 2°28′23″W / 52.62637°N 2.47292°W / 52.62637; -2.47292 (Iron Bridge)

আয়রন ব্রিজ (Iron Bridge) পশ্চিম ইংল্যান্ডের শ্রপশার কাউন্টির কোলব্রুকডেল শহরের কাছে সেভার্ন নদীর উপরে স্থাপিত একটি লোহার সেতু। এটি ছিল শিল্পবিপ্লব যুগে ইংল্যান্ডে নির্মিত প্রথম বড় আকারের লৌহ সেতু। আয়রন ব্রিজের মাধ্যমে লোহার কাঠামোগত ক্ষমতা প্রদর্শিত হয় এবং এর সূত্র ধরে পরবর্তীতে লন্ডনের প্যাডিংস্টন স্টেশন এবং ১৮৫১ সালের মেলায় ক্রিস্টাল প্যালেস নির্মাণ করা হয়।

ইংরেজ স্থপতি টমাস প্রিচার্ড সেতুটির নকশা প্রণয়ন করেন এবং ১৭৭৭ থেকে ১৭৭৯ সালের মধ্যে ইংরেজ লৌহশিল্পপতি জন উইলকিন্সন ও আব্রাহাম ডার্বি সেতুটি নির্মাণ করেন। আয়রনব্রিজ প্রায় ১০০ ফুট দীর্ঘ পাঁচটি অর্ধবৃত্তাকার খিলান নিয়ে গঠিত। আয়রনব্রিজের আশেপাশের শিল্পকারখানাগুলি এখন উঠে গেছে। সম্প্রতি এখানে আয়রনব্রিজ গর্জ মিউজিয়াম ট্রাস্ট গঠিত হয়েছে, যেখানে শিল্পবিপ্লব যুগের নানা প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে। আয়রনব্রিজ বর্তমানে যুক্তরাজ্যের একটি রাষ্ট্রীয় স্মারকস্তম্ভ। কেবল পথচারীরাই এটি ব্যবহার করতে পারেন।