থ্যালাসেমিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

থ্যালাসেমিয়া (ইংরেজি ভাষায়: Thalassemia) একটি বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্ততা থেকে শুরু করে অঙ্গহানি ঘটতে পারে। থ্যালাসেমিয়া দুইটি প্রধান ধরনের হতে পারে: আলফা থ্যালাসেমিয়া ও বেটা থ্যালাসেমিয়া। সাধারণভাবে আলফা থ্যালাসেমিয়া বেটা থ্যালাসেমিয়া থেকে কম তীব্র। আলফা থ্যালাসেমিয়াবিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে রোগের উপসর্গ মৃদু বা মাঝারি প্রকৃতির হয়। অন্যদিকে বেটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগের তীব্রতা বা প্রকোপ অনেক বেশি; এক-দুই বছরের শিশুর ক্ষেত্রে ঠিকমত চিকিৎসা না করলে এটি শিশুর মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্বে বেটা থ্যালাসেমিয়ার চেয়ে আলফা থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব বেশি। আলফা থ্যালাসেমিয়া দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের সর্বত্র এবং কখনও কখনও ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের লোকদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রতিবছর বিশ্বে প্রায় ১ লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।

স্বাস্থ্য বিজ্ঞান - চিকিৎসাবিজ্ঞান - রক্তবিদ্যা - সম্পাদনা
রক্তের সংহারকশ্বেত রক্তকণিকা
লসিকাকোষকল্প: শ্বেতিকাকর্কট/লিউকিমিয়া (তীব্র লসিকাকোষীয় লিউকিমিয়া/ALL, দীর্ঘমেয়াদী লসিকাকোষীয় লিউকিমিয়া/CLL)  | লসিকার্বুদ (হজকিনের ব্যাধিঅ-হজকিনের লসিকার্বুদ/NHL) | লসিকাকোষাধিক্যজনিত বিকার (LPD) | মজ্জাকোষার্বুদ (বহুসংখ্যক মজ্জাকোষার্বুদসুষুম্নাশীর্ষবাহ্য প্লাজমাকোষার্বুদ)
মজ্জাকল্প: মজ্জাজাত লিউকিমিয়া (তীব্র মজ্জাজাত লিউকিমিয়া (AML), দীর্ঘমেয়াদী মজ্জাজাত লিউকিমিয়া (CML) | মজ্জাধিক্যজনিত ব্যাধি (MPD) ( স্বয়ম্ভূত অণুচক্রাধিক্যলালিকাধিক্য) | সুপ্ত দ্বিধামেরু লক্ষণ (MDS) | মজ্জাকাঠিন্য | নিরাকর্ষী শ্বেতিকাস্বল্পতা
লোহিত রক্তকণিকা
রক্তশূন্যতা | লৌহ সঞ্চয় ব্যাধি | কাস্তে-কোষ ব্যাধি | থ্যালাসিমিয়া | লালিকানাশ | অবর্ধক রক্তশূন্যতা | গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজেনেজ স্বল্পতা (G6PD) | বংশগত লালিকাণুবৃদ্ধি | বংশগত উপবৃত্তক কোষাধিক্য | হিমোগ্লোবিন-বিকার
তঞ্চনঅণুচক্রিকা
অন্তর্তঞ্চন | গভীর শিরা অন্তর্তঞ্চন | ফুসফুসীয় ধমনীরোধ | হিমোফিলিয়া | স্বয়ম্ভূত অণুচক্রিকাস্বল্পতাজনিত পারপ্যুরা (ITP) | তঞ্চনসংক্রান্ত অণুচক্রিকাস্বল্পতাজনিত পারপ্যুরা (TTP) | প্রকীর্ণ অন্তর্বাহ তঞ্চন (DIC)
নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ