তোহো
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (অক্টোবর ২০১১) |
তোহো কোম্পানি লিমিটেড (Tōhō Kabushiki-kaisha) একটি বৃহৎ জাপানী চলচ্চিত্র স্টুডিও। এর সদর দপ্তর টোকিওর চিয়োদাতে। "Hankyu Hanshin Toho Group" এর অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান এটি। পশ্চিমা বিশ্বে এই স্টুডিওটি বহু "দাইকাইজু" (দানবীয় জন্তু) এবং "তোকুসাতসু" (স্পেশাল ইফেক্ট) ছবি নির্মাতা হিসেবে পরিচিত। "Chouseishin" নামক অতিমানব টেলিভিশন সিরিজ, আকিরা কুরোসাওয়ার ছবি এবং "স্টুডিও গিলবি" 'র এনিমে সিরিজগুলো নির্মাণের জন্য এই পরিচিতি প্রকাশ পেয়েছে। এর সবচেয়ে বিখ্যাত এবং বিশ্বনন্দিত সৃষ্টি হচ্ছে গজিরা (Godzilla) যাকে দানবীয় জন্তুর রাজা বলা হয়। এছাড়া তোহোর নির্মাণ সামগ্রীতে রয়েছে বিপুল পরিমাণ এনিমে। তোহো শব্দের অর্থ হচ্ছে "পূর্বাঞ্চলীয় গুপ্তধন"। তোহোর সৃষ্টি করা পাঁচটি দানবীয় জন্তু চরিত্র সকল যুগে নন্দিত হয়ে এসেছে: গজিরা, মসুরা, কিংগু গিদোরা, মেকাগজিরা এবং রাদোন।
বহিঃসংযোগ [সম্পাদনা]
- অফিসিয়াল হোমপেজ (জাপানি ভাষায়)
- তোহো রাজ্য