সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
| All India Trinamool Congress | |
|---|---|
| সভাপতি | মমতা বন্দ্যোপাধ্যায় (রেলমন্ত্রী) |
| লোকসভার নেতা | মমতা বন্দ্যোপাধ্যায় |
| রাজ্যসভার নেতা | স্বপন সাধন বসু |
| সংস্থাপিত | জানুয়ারি ১, ১৯৯৮ |
| সদর দপ্তর | ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা - 700 026 |
| সংবাদপত্র | জাগো বাংলা (বাংলা) |
| ছাত্র শাখা | সর্বভারতীয় তৃণমূল ছাত্র পরিষদ |
| যুব শাখা | All India Trinamool Youth Congress |
| মহিলা শাখা | All India Trinamool Mahila Congress |
| শ্রমিক শাখা | Indian National Trinamool Trade Union Congress[১] |
| কৃষক শাখা | All India Trinamool Kisan Congress |
| মতাদর্শ | Democratic socialism Secularism Anti-communism Social liberalism Indian Nationalism Social democracy[২] |
| আন্তর্জাতিক অধিভুক্তি | None |
| নির্বাচন কমিশন প্রদত্ত মর্যাদা | State party[৩] |
| জোট | United Progressive Alliance (UPA) |
| লোকসভা আসন | 19 |
| রাজ্যসভা আসন | 2 |
| নির্বাচনী প্রতীক | |
| ওয়েবসাইট | |
| http://www.allindiatrinamulcongress.org/ | |
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (সংক্ষেপে তৃণমূল কংগ্রেস; পূর্বনাম পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস) ভারতের একটি রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হল। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ভারতের শাসক সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএ-এর দ্বিতীয় বৃহত্তম শরিক দল হল তৃণমূল কংগ্রেস।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
দল প্রতিষ্ঠা [সম্পাদনা]
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজস্ব রাজনৈতিক দল হিসেবে 'তৃণমূল কংগ্রেস' প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় নতুন দলটি ভারতের নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়। কমিশন তৃণমূল কংগ্রেসকে "জোড়া ঘাসফুল" প্রতীক দেয়। ১৯৯৯ সালে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয
প্রথম দিকের নির্বাচনের ফলাফল [সম্পাদনা]
১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৭টি আসন জয় করে।[৪] ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস ৮টি আসনে জয়ী হয়।[৫] ২০০০ সালে তৃণমূল কলকাতা পৌরসংস্থায় ক্ষমতায় আসে। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ৬০টি আসনে জয়লাভ করে।[৬] ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করে।[৭] ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একক ভাবে লড়ে ৩০টি আসনে জেতে।
কর্মসূচি [সম্পাদনা]
সাম্প্রতিক নির্বাচনী ফলাফল [সম্পাদনা]
২০০৯ সালের সাধারণ নির্বাচন [সম্পাদনা]
২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও তার জোটসঙ্গীরা পশ্চিমবঙ্গে মোট ২৬টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন, ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছিল ৬টি আসন ও এসইউসিআই পেয়েছিল ১টি আসন।[৮]
২০১০ সালের পৌর নির্বাচন [সম্পাদনা]
২০১০ সালের কলকাতা পৌরসংস্থার নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৪১টি আসনের মধ্যে ৯৭টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে বিধাননগর (সল্টলেক) সহ অধিকাংশ পুরসভাতেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে।[৯]
২০১১ সালের বিধানসভা নির্বাচন [সম্পাদনা]
২০১১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে ২২৭টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে।
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "The Telegraph"। http://www.telegraphindia.com/1010605/the_east.htm।
- ↑ "why TMC"। http://www.allindiatrinamulcongress.org/constitution.html।
- ↑ "Election Commission of India"। http://search.eci.gov.in/ae_2008e/parties/index.htm।
- ↑ [১]
- ↑ [২]
- ↑ [৩]
- ↑ [৪]
- ↑ http://ceowestbengal.nic.in/RESULT2009/WIN_RUN_MARGIN.PDF
- ↑ [৫]