তিথি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বৈদিক পঞ্জিকা অনুযায়ী, একটি চান্দ্র দিনকে তিথি বলে। চাঁদ ও সূর্যের মধ্যে ১২ ডিগ্রি দ্রাঘিমাকোণ বৃদ্ধির সময়কে একটি তিথির সময়কাল ধরা হয়। তিথির সূচনার সময় দিন অনুযায়ী বদল হয় এবং তিথির মোট সময়কাল ১৯ ঘণ্টা থেকে ২৬ ঘণ্টার মধ্যে থাকে।[১]
পরিচ্ছেদসমূহ |
প্রতিপদ[সম্পাদনা]
প্রতিপদ বা প্রথমা হল পক্ষের প্রথম তিথি। শুক্লপক্ষের প্রতিপদ শুক্লা প্রতিপদ এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ কৃষ্ণা প্রতিপদ নামে পরিচিত। কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে উত্তর ভারতে গোবর্ধন পূজা ও দক্ষিণ ভারতে বালী প্রতিপদ পালিত হয়। এই তিথিতে পশ্চিমবঙ্গে অন্নকূট উৎসব হয়।
দ্বিতীয়া[সম্পাদনা]
দ্বিতীয়া হল পক্ষের দ্বিতীয়া তিথি। শুক্লপক্ষের দ্বিতীয়া শুক্লাদ্বিতীয়া এবং কৃষ্ণপক্ষের দ্বিতীয়া কৃষ্ণাদ্বিতীয়া নামে পরিচিত। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সারা ভারতে ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব হয়।
পাদটীকা[সম্পাদনা]
- ↑ Defouw, Hart; Robert Svoboda (2003). Light on Life: An Introduction to the Astrology of India. Lotus Press. পৃ: 186. আইএসবিএন 0-940985-69-1. http://books.google.com/books?id=jBzSLNNbTWwC&pg=PA185&dq=%22Shukla+paksha%22+-inpublisher:icon#v=onepage&q=%22Shukla%20paksha%22%20-inpublisher%3Aicon&f=false.
বহিঃসংযোগ[সম্পাদনা]
|
|||||