তারে জামিন পার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারে জামিন পার
TaareZameenPar.jpg
তারে জামিন পার চলচ্চিত্রটির পোস্টার
পরিচালক আমির খান
প্রযোজক আমির খান, সহ- প্রযোজক: অজয় বিঝলি এবং সঞ্জীব কে বিঝলি
কাহিনী আমলে গুপ্তো
শ্রেষ্ঠাংশে অভিনয় আমির খান
দার্শিল সাফারি
তিসকা চোপড়া
সঙ্গীত পরিচালক সংকর মহাদেবান
এহ্‌সান নুরানী
লয় মেন্দোসা
চিত্র গ্রহণ সেতু
সম্পাদনা দীপা ভাটিয়া
পরিবেশক আমির খান প্রোডাকসনস
মুক্তির
তারিখ
ডিসেম্বর ২১, ২০০৭
দেশ ভারত ভারত
ভাষা হিন্দি
অল মুভি গাইড প্রোফাইল
আইএমডিবি প্রোফাইল

তারে জামিন পার (হিন্দি: तारे जमीन पर, বাংলা অনুবাদ: পৃথিবীর নক্ষত্র) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা এবং প্রযোজনা করেছেন আমির খানডিসলেক্সিয়ায় আক্রান্ত এক ৮-৯ বছরের ছেলেকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনী রচিত হয়েছে।

[সম্পাদনা] কাহিনী

ছবিটির কাহিনী প্যাট্রিসিয়া পোলাক্কোর বই "Thank You, Mr. Falker" থেকে অনুপ্রাণিত। ৮ বছরের ছেলে ঈশান আওয়াস্তি। ডিস্‌লেক্সিক রোগের কারণে সে কোন কিছু পড়তে কিংবা বানান করতে পারেনা। অক্ষরগুলো তার চোখের সামনে নেচে বেড়ায়। মাছ, ঘুড়ি, কুকুর হয়ে ঘুরে বেড়ানো সেই শব্দগুলো বালক মনের আনন্দের খোরাক হলেও তা বড়দের কাছে বিরক্তিকর ছাড়া আর কিছুই নয়। তাই বড়ভাই উহান যখন ক্লাসের সব বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে মায়ের কাছে ছুটে আসে তখন ঈষানের রেজাল্টকার্ড তার পোষা কুকুরদের মুখে মুখে ঘুরে বেড়ায়। তার উপর সবাই বিরক্ত। শিক্ষক থেকে শুরু করে বন্ধু-বান্ধব বাবা সবাই তার উপর বিরক্ত। এভাবে আর কতো? এভাবে করলে সে তো আর বড় হয়ে আর চাকরি বাকরি পাবেনা। স্কুলে থেকে অভিযোগের পর অভিযোগের করণে তার বাবা তাকে বোর্ডিং স্কুলে পাঠাতে বাধ্য হয়। সেখানেই তার সাথে পরিচয় হয় চারু ও কারু কলার শিক্ষক রাম শংকর (আমির খান) এর সাথে। এরপর থেকেই মূল কাহিনী শুরু হয়।

[সম্পাদনা] বহি:সংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ