তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (নভেম্বর ২০১২) |
তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড ২০১২ খ্রিস্টাব্দের ২৪শে নভেম্বর তারিখে বাংলাদেশে সংঘটিত একটি মারাত্মক অগ্নিকাণ্ড যাতে মোট ১১২2 জন পোষাকশ্রমিক নিহত হয়। ঢাকা মহনগরীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন ফ্যাশনস লিমিটেড-এ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ভয়ানক এই দুর্ঘটনায় ঐ পোষাক কারখানার নয়তলা ভবনের ছয়তলা ভস্মীভূত হয়ে যায়। সরাসরি আগুনে দগ্ধ হয়ে মারা যায় ১০১ জন পোষাকশ্রমিক। আগুন থেকে রেহাই পেতে ওপর থেকে লাফিয়ে পড়ে মৃত্যু হয় আরও ১০ জনের। ২৭ নবেম্বর ২০১২ মঙ্গলবার বাংলাদেশে শোক দিবস পালিত হয়।[১]
পরিচ্ছেদসমূহ |
অগ্নিকাণ্ডের কারণ [সম্পাদনা]
শনিবার সন্ধ্যায় তাজরীন ফ্যাশনস লিমিটেডে আগুন লাগে। পরদিন রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তদন্ত [সম্পাদনা]
এই ভয়াবহ অগ্নিঘটনার কারণ নিরূপণ করতে বাংলাদেশ সরকারের তরফে চারটি দফা তদন্তের উদ্যোগ গ্রহণ করহয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং বাংলাদেশ পুলিশ - সরকারের এই চারটি অঙ্গ পৃথক পৃথক তদন্ত কার্যক্রম গ্রহণ করে। উপরন্তু হংকংভিত্তিক পোষাকক্রেতা প্রতিষ্ঠান লি অ্যান্ড ফাং নিজেরা এ ঘটনা তদন্তের উদ্যোগ গ্রহণ করে।