তথ্যগুপ্তিবিদ্যা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিপ্টোগ্রাফি বা তথ্যগুপ্তিবিদ্যা হলো কম্পিউটার বিজ্ঞানের নিরাপত্তা এলাকার একটি শাখা, যাতে তথ্য গোপন করার বিভিন্ন উপায় সম্পর্কে গবেষণা করা হয়। ক্রিপ্টোগ্রাফি শব্দটি এসেছে গ্রিক κρυπτός (উচ্চারণ ক্রিপ্টোস) যার অর্থ "গোপন," এবং γράφω (উচ্চারণ গ্রাফি) যার অর্থ লিখন হতে।
ক্রিপ্টোগ্রাফির ব্যবহারিক প্রয়োগ আধুনিক তথ্যযোগাযোগ ব্যবস্থার সর্বত্র রয়েছে।