তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ বা তড়িচ্চুম্বকীয় বিকিরণ বা তাড়িতচৌম্বক বিকিরণ শক্তির একটি রূপ যা শূণ্যস্থানের মধ্য দিয়ে স্বচালিত তরঙ্গের রূপে সঞ্চালিত হতে সক্ষম। তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বা আড়-তরঙ্গের রূপে কল্পনা করা যায় যার একটি তড়িৎ ও একটি চুম্বকীয় উপাংশ আছে। এই উপাংশদুটি পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে এবং উভয়ই মূল তরঙ্গের সঞ্চরণ পথের সাথে লম্বভাবে কম্পিত হয় বা কাঁপে। তড়িৎ-চৌম্বকীয় বিকিরণকে কম্পাংকের পার্থক্যের ভিত্তিতে নানা ভাগে ভাগ করা যায় যেমন: বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনী রশ্মি, রঞ্জন রশ্মি (এক্স রে), এবং গামা রশ্মি। পদার্থের সাথে তড়িৎ-চৌম্বকীয় বিকিরণের মিথস্ক্রিয়া প্রমাণ করে যে এটি শক্তি ও ভরবেগ বহন করে।
দৃশ্যমান আলোর তিনটি ভিন্ন বর্ণের ( নীল, সবুজ ও লাল) তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ। x-অক্ষ বরাবর মাইক্রোমিটারে দূরত্ব দেখানো হয়েছে
তথ্যসূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |