ডোরেমন
ডোরেমন (ドラえもん ডোরেমন)(কিছু বহির্দেশীয় বাজারে ডোরেমন: ভবিষ্যতের যন্ত্র রোবটহিসেবেও পরিচিত) ফুজিকো এফ ফুজিওর সৃষ্ট একটি জাপানি মাংগা সিরিজ, যা পরে এনিমেশন সিরিজে পরিণত হয়। সিরিজটি একটি কানহীন রোবট বিড়াল ডোরেমনকে নিয়ে, যে ২২শ শতাব্দী থেকে বর্তমান সময়ে আসে নোবিতা নোবি (野比 のび太 নোবি নোবিতা)নামক স্কুলছাত্রকে সাহায্য করতে। সিরিজটি সর্বপ্রথম ১৯৬৯ সালের ডিসেম্বর মাসে আবির্ভূত হয়। সিরিজটি প্রথম প্রকাশের সময় ছয়টি পৃথক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। প্রথমে মোট ১৩৪৪টি গল্প লেখা হয়েছিল এবং সেগুলো শোগাকুকান টেন্টোমুশি (てんとう虫)মাংগা ব্র্যান্ডের পঁয়তাল্লিশটি সংখ্যা পর্যন্ত প্রকাশ করেছিল। সংখ্যাগুলি টাকাওকা কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে সংগ্রহ করা হয়েছিল যেখানে ফুজিকো ফুজিও জন্মেছেন। ভিজ মিডিয়া ডোরেমনের ইংরেজি প্রকাশনার স্বত্ব কিনে নেয় এবং কোনো সংখ্যা প্রকাশের আগেই প্রজেক্ট বাতিল ঘোষণা করে।
তথ্যসূত্র [সম্পাদনা]
| Doraemon | |
| 230px Cover art of the first Doraemon manga volume featuring the titular character |
|
| ドラえもん | |
|---|---|
| Genre | নাটকীয় কমেডি, বৈজ্ঞানিক কল্পকাহিনী |
| Manga | |
| লেখক | ফুজিকো ফুজিও |
| প্রকাশক | শোগাকুকান |
| ইংরেজি প্রকাশক | |
| জনতাত্ত্বিক | শিশুতোষ |
| Original run | ডিসেম্বর ১৯৬৯ – ১৯৯৬ |
| খণ্ড | ৪৫ |
| Anime | |
| পরিচালক | মিতশুও কামিনাশি |
| লেখক | ফুজিকো ফুজিও |
| চিত্রশালা | টিএমএস এন্টারটেইনমেন্ট |
| মুক্ত প্রাপ্ত | ১ এপ্রিল ১৯৭৩ – ৩০ সেপ্টেম্বর ১৯৭৩ |
| Anime | |
| পরিচালক | ৎসুতোমু শিবায়ামা |
| চিত্রশালা | শিন এই অ্যানিমেশন |
| অনুমতিপ্রাপ্ত | |
| মুক্ত প্রাপ্ত | ২ এপ্রিল ১৯৭৯ – March 25, 2005 |
| Anime | |
| পরিচালক | কযো কুসুবা |
| চিত্রশালা | শিন এই অ্যানিমেশন |
| অনুমতিপ্রাপ্ত | |
| মুক্ত প্রাপ্ত | ১৫ এপ্রিল ২০০৫ – ongoing |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। | |