ডেভিড অ্যাটেনব্রো
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: ডেভিড অ্যাটেনব্রো – সংবাদ, বই, গবেষণাপত্র) |
স্যার ডেভিড ফ্রেডরিক অ্যাটেনব্রো (ইংরেজি ভাষায়: Sir David Frederick Attenborough) (জন্ম: ৮ই মে, ১৯২৬) প্রখ্যাত ইংরেজ সম্প্রচারক ও প্রকৃতিবিদ। প্রায় ৫০ বছর ধরে তিনি প্রকৃতির বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতি পর্যবেক্ষণ করছেন এবং সেগুলো তথ্যচিত্রের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করছেন। অনেকের মতে তার সেরা কীর্তি হচ্ছে বিবিসি নেচারাল হিস্ট্রি ইউনিটের সাথে মিলে নয় পর্বের "লাইফ" সিরিজ নির্মাণ। বিবিসি ২-তে প্রচারিত এই সিরিজের মাধ্যমে পৃথিবীর সমগ্র জীবকূলের একটি তথ্যবহুল সংগ্রহশালা তৈরির কাজ শুরু হয়েছিল। এছাড়া অ্যাটেনব্রো বিবিসি-র প্রাক্তন ম্যানেজার ছিলেন, বিবিসি টু এর কন্ট্রোলার এবং ১৯৬০ ও ৭০-এর দশকে বিবিসির প্রোগ্রামিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
স্যার ডেভিড অ্যাটেনব্রো বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রিচার্ড অ্যাটেনব্রো-র আপন ভাই।[১]
সূচিপত্র |
[সম্পাদনা] সম্মাননা
- অর্ডার অব মেরিট
- অর্ডার অব দ্য কম্প্যানিয়ন্স অব অনার
- কমান্ডার অব দ্য রয়েল ভিক্টোরিয়ান অর্ডার
- কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি
[সম্পাদনা] চলচ্চিত্রের তালিকা
যে সব চলচ্চিত্র লিখেছেন ও উপস্থাপনা করেছেনঃ
- লাইফ অন আর্থ (১৯৭৯)
- দ্যা লিভিং প্ল্যানেট (১৯৮৪)
- দ্যা ট্রায়ালস অব লাইফ (১৯৯০)
- লাইফ ইন দ্যা ফ্রিজার (১৯৯৩)
- দ্যা প্রাইভেট লাইফ অব প্ল্যান্টস (১৯৯৫)
- দ্যা লাইফ অব বার্ডস (১৯৯৮)
- দ্যা লাইফ অব ম্যামালস (২০০২)
- লাইফ ইন দ্যা আন্ডারগ্রোথ (২০০৫)
- লাইফ ইন কোল্ড ব্লাড (২০০৮)
- ফার্স্ট লাইফ (২০১০)
যে সব সিরিজে কণ্ঠ দিয়েছেনঃ
- ওয়াইল্ডলাইফ অন ওয়ান (১৯৭৭-২০০৫)
- বিবিসি ওয়াইল্ডলাইফ স্পেশালস (১৯৯৫-২০০৮)
- দ্যা ব্লু প্ল্যানেট (২০০১)
- প্ল্যানেট আর্থ (২০০৬)
- ন্যাচারস গ্রেট ইভেন্টস (২০০৯)
- লাইফ (২০০৯)
- ফ্রোজেন প্ল্যানেট (২০১১)