ডেভন এওকি
| ডেভন এওকি | |
|---|---|
| জন্ম নাম | ডেভন এডওয়ানা এওকি |
| জন্ম | আগস্ট ১০, ১৯৮২ |
| জন্মস্থান | নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| উচ্চতা | ৫’–৪” (১.৬৩ মিটার) |
| চুলের রং | হালকা বাদামী |
| চোখের রং | লালচে বাদামী |
| বক্ষ-কটি- নিতম্বের মাপ |
৩৩-২৩-৩৩ (ইঞ্চি) ৮৪-৫৮.৫-৮৪ (সেন্টিমিটার) |
| পোষাকের মাপ |
(যুক্তরাষ্ট্রীয়) ৪ (ইউরোপীয়:) ৩৪ |
| জুতার মাপ | (যুক্তরাষ্ট্রীয়) ৬ (ইউরোপীয়:) ৩৭ |
| সংস্থা |
ওয়ান মডেল ম্যানেজমে ন্ট (নিউ ইয়র্ক), ডি-ম্যানেজমেন্ট (মিলান), এবং সিটি (প্যারিস) |
ডেভন এডওয়েনা এওকি (ইংরেজি: Devon Edwenna Aoki — উচ্চারণ: ডেভন্ এডওয়েনা এওকি) (জন্ম: ১০ আগস্ট, ১৯৮২) একজন মার্কিন অভিনেত্রী ও মডেল।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
এওকির জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু তিনি বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়া ও লন্ডনে। তিনি লন্ডনের অ্যামেরিকান হাই স্কুল ইন লন্ডনে পড়াশোনা করেছেন। তাঁর বাবা রকি এওকি ছিলেন একজন অলিম্পিকে অংশ নেওয়া একজন প্রাক্তন কুস্তিগীর, এবং জাতিতে ছিলেন জাপানি-মার্কিনী। তাঁর বেনিহানা নামক একটি চেইন রেস্তোরাঁর ব্যবসাও ছিলো। জুলাই ১০, ২০০৮-এ মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ ব্যবসায় জড়িত ছিলেন। ডেভন এওকির মা পামেলা হিলবার্গার পেশায় ছিলেন একজন অলঙ্কার ডিজাইনার। তিনি জাতিতে ছিলেন জার্মান ও ইংলিশ।[১]
এওকি মডেল শুরু করেন ১৩ বছর বয়সে। সে বছরই তাঁর ধর্মমাতা তাঁকে মডেল কেট মসের সাথে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে তিনি কেট মসের সাথে মডেলিং করার সুযোগ পান। ১৪ বছর বয়সে তিনি স্টর্ম মডেল ম্যানেজমেন্টর সাথে চুক্তিবদ্ধ হন। ১৬ বছর বয়সে ডেভন সুপারমডেল নেওমি ক্যাম্পবেলকে সরিয়ে ভারসাচি ব্র্যান্ডের মডেল হিসেবে সুযোগ পান। স্কুলে একজন এ-গ্রেডের ছাত্রী থাকা সত্ত্বেও তিনি কলেজের পড়াশোনায় পা রাখেননি। তাঁর বিশ্বাস, কাজ ও ভ্রমণ তাঁকে একটি ডিগ্রির চেয়ে “আরো বিস্তৃত ও গভীর শিক্ষা” প্রদান করেছে।
[সম্পাদনা] পেশাজীবন
এওকি ল্যানকম, চ্যানেল, ও জিয়ানি ভারসাচি ফ্যাশন হাউজের হয়ে মডেলিং করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে কম উচ্চাতাসম্পন্ন সুপারমডেল। এওকির উচ্চতা ৫’–৫” (১.৬৫ মিটার)।[২] ফ্যাশন হাউজের রানওয়ে ফ্যাশন মডেলদের মধ্যে এতো কম উচ্চতা বিশিষ্ট মডেলের নাম শোনা যায় না। সাধারণত মডেলরা কমপক্ষে ৫’–৮” (১.৭৩ মিটার) উচ্চতা বিশিষ্ট হন।
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
এওকি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। তিনি তাঁর ব্যক্তিগত সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে ইচ্ছুক। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি তিনি কবিতা লেখায় আগ্রহী। এছাড়াও তিনি ড্রাম বাজান ও তাঁর দুটো পোষা সাপ রয়েছে। তাঁর সৎভাই স্টিভ এওকি লস অ্যাঞ্জেলসেই একজন ডিজে হিসেবে কাজ করেন। এছাড়া স্টিভের ডিম ম্যাক রেকর্ডস নামে একটি সঙ্গীত রেকর্ডিং স্টুডিও আছে। এছাড়া এওকির এলি, গ্রেস, ইকো নামে তিন বোন, এবং কাইল, কেভিন, ও প্রাইস নামে আরো তিন ভাই আছে
[সম্পাদনা] তথ্যসূত্র
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: ডেভন এওকি |
- ডেভন এওকি - ফ্যাশন মডেল ডিরেক্টরি
- ডেভন এওকি — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- ডেভন এওকি - অলমুভি
- ডেভন এওকি - টিভি ডট কম