ডুইট ডেভিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডুইট ফিলি ডেভিস
৪৯তম মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ সচিব
কার্যালয়ে
১৪ই অক্টোবর, ১৯২৫ – ৪ঠা মার্চ, ১৯২৯
রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ
পূর্বসূরী জন ডব্লিউ. উইকস্‌
উত্তরসূরী জেমস ডব্লিউ. গুড
ব্যক্তিগত বিবরণ
জন্ম জুলাই ৫, ১৮৭৯
সেন্ট লুইস, মিসৌরী, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু নভেম্বর ২৮, ১৯৪৫ (৬৬ বছর)
ওয়াশিংটন, ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র
রাজনৈতিক দল রিপাবলিকান
অধ্যয়নকৃত শিক্ষা
প্রতিষ্ঠান
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ওয়াশিংটন ইউনিভার্সিটি ল স্কুল
পেশা রাজনীতিবিদ, টেনিস খেলোয়াড়

ডুইট ডেভিস (ইংরেজি: Dwight Davis) (জন্মঃ ৫ জুলাই, ১৮৭৯ - মৃত্যুঃ ২৮ নভেম্বর, ১৯৪৫) আমেরিকান টেনিস খেলোয়াড়রাজনীতিবিদ ছিলেন। ডেভিস কাপ আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বৈশ্বিকভাবে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর পুরো নাম ডুইট ফিলে ডেভিস

পরিচ্ছেদসমূহ

ব্যক্তিগত জীবন [সম্পাদনা]

৫ জুলাই, ১৮৭৯ সালে ডুইট ডেভিস মিসৌরীর সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। ওয়াশিংটন ইউনিভার্সিটি ল স্কুলে শিক্ষালাভ করেন। কিন্তু কখনো তিনি এটর্নিরূপে অনুশীলন করেননি। অতঃপর তিনি নিজ শহর সেন্ট লুইসে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সেখানে তিনি ১৯১১ থেকে ১৯১১ সাল পর্যন্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময় তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহায়তা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মিউনিসিপ্যাল টেনিস কোর্ট স্থাপনে সবিশেষ ভূমিকা রাখেন।

প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের শাসনামলে ১৯২৩-২৫ সালে সহকারী যুদ্ধ সচিবরূপে এবং ১৯২৫-২৯ সাল পর্যন্ত যুদ্ধবিষয়ক মন্ত্রীর মর্যাদায় অভিষিক্ত হন। ১৯২৯-৩২ সাল পর্যন্ত হার্বার্ট হুভারের নিয়ন্ত্রণে ফিলিপাইনের গভর্নর জেনারেল হিসেবে মনোনীত হন। ১৯০৫ সালে হেলেন ব্রুকস্‌কে বিয়ে করেন। ১৯৩২ সালে ব্রুকস্‌ মৃত্যুবরণ করেন।[১] ১৯৩৩ সাল থেকে মৃত্যুর পূর্বপর্যন্ত টলাহাসির সন্নিকটে মেরিডিয়ান প্ল্যান্টেশন এলাকায় অবস্থান করেন।[২] অতঃপর ১৯৩৬ সালে পলিন সাবিনকে বিয়ে করেন। ২৮ নভেম্বর, ১৯৪৫ সালে ওয়াশিংটন ডি.সিতে তিনি মৃত্যুবরণ করেন।[৩]

খেলোয়াড়ী জীবন [সম্পাদনা]

১৮৯৮ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়নশীপের টেনিসের পুরুষ এককে রানার-আপ শিরোপা দখল করেছিলেন ডেভিস। পরবর্তীতে তিনি হলকোম্বে ওয়ার্ডের সাথে ১৮৯৯-১৯০১ সাল পর্যন্ত একাধারে পুরুষদের দ্বৈতে শিরোপা জয় করেন। এছাড়াও তাদের জুটি ১৯০১ সালে উইম্বলেডন প্রতিযোগিতায় পুরুষদের দ্বৈতে রানার্স-আপ হয়েছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি আন্তঃকলেজ প্রতিযোগিতার পুরুষ এককে বিজয়ী হয়েছিলেন।

১৯০৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুরুষ এককের প্রতিযোগিতায় ২য় রাউন্ডে উত্তীর্ণ হয়েছিলেন। দ্বৈত প্রতিযোগিতায় তিনি এবং তাঁর সঙ্গী রাল্ফ ম্যাককিট্রিক কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিলেন।

ডেভিস কাপ [সম্পাদনা]

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: ডেভিস কাপ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টেনিস দলের চার সদস্যের একজন হিসেবে ডুইট ডেভিসের আগ্রহের প্রেক্ষিতে ১৮৯৯ সালে এ প্রতিযোগিতা আয়োজনের ধারণার উদ্ভব ঘটান। তারা ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিযোগিতায় অবতীর্ণ হবার আগ্রহ প্রকাশ করেছিলেন। দায়িত্বপ্রাপ্ত লন টেনিস সংস্থা এতে রাজী হয়। তিনি প্রতিযোগিতার রূপরেখা তুলে ধরেন। স্বীয় উদ্যোগে এবং নিজস্ব এক হাজার ডলার অর্থ খরচ করে শ্রেভ, ক্রাম্প এন্ড ল কোম্পানীর কাছ থেকে খাঁটি রৌপ্য ট্রফি খরিদ করেন।[৪]

প্রথম খেলাটি ১৯০০ সালে যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন দলের মধ্যে ম্যাসাচুসেটসের বোস্টন শহরের লংউড ক্রিকেট ক্লাব মাঠে ইন্টারন্যাশনাল লন টেনিস চ্যালেঞ্জ নামে অনুষ্ঠিত হয়। ঐ খেলায় ডুইট ডেভিস নিজেও অংশগ্রহণ করেন। ব্রিটিশদেরকে তাঁক লাগিয়ে প্রথম তিন খেলায় জয়ী হন তিনি।

শুরুতে প্রতিযোগিতার নামকরণ করা হয়েছিল ইন্টারন্যাশনাল লন টেনিস চ্যালেঞ্জ নামে। কিন্তু খুব শীঘ্রই এটি ডেভিস কাপ হিসেবে নামাঙ্কিত করা হয়।

সম্মাননা [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. Political Graveyard Genealogies
  2. "Davis Cup has local tie". Tallahassee Democrat, 6 December 2007: 3C
  3. Political Graveyard Genealogies
  4. John Grasso (September 2011)। "Davis Cup"Historical Dictionary of Tennis। Scarecrow Press। পৃষ্ঠাসমূহ- 79http://books.google.com/books?id=P7DyFoK3FzgC&dq=Historical+Dictionary+of+Tennis&q=Davis+Cup#v=snippet&q=Davis%20Cup%20%2B%20%241000&f=false। সংগৃহীত 8 December 2011

বহিঃসংযোগ [সম্পাদনা]


রাজনৈতিক দফতর
পূর্বসূরী
John W. Weeks
United States Secretary of War
Served under: Calvin Coolidge

১৪ই অক্টোবর, ১৯২৫ – ৪ঠা মার্চ, ১৯২৯


উত্তরসূরী
James W. Good
সরকারি অফিস
পূর্বসূরী
Eugene Allen Gilmore
ফিলিপাইনের গভর্নর-জেনারেল
১৯৩০ – ১৯৩২


উত্তরসূরী
Theodore Roosevelt, Jr.
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
Plutarco Calles
Cover of Time Magazine
১৫ই ডিসেম্বর, ১৯২৪


উত্তরসূরী
Alfonso XIII of Spain