ডিসেম্বর ২৯
ডিসেম্বর ২৯ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৩ তম (অধিবর্ষে ৩৬৪ তম) দিন ।
পরিচ্ছেদসমূহ |
ঘটনাবলী[সম্পাদনা]
১৭৭৮: আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।
১৮৩৫: দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি সাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমি সমূহ যুক্তরাস্ট সরকারের হাতে চলে আসে।
১৮৯০: এই দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মন হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।
১৯১১: সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।
১৯১১: খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।
১৯৩০: স্যার মো: ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্থান নির্মানের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।
১৯৪০: দ্বিতীয় বিশ্ব যুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারন মানুষ নিহত হন।
১৯৭৫: নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিষ্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত।
১৯৯৬: গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।
জন্ম[সম্পাদনা]
- ১৮০৮ - এন্ড্রু জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
- ১৮৬৩ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্টাতা।
- ১৯১৪ - জয়নুল আবেদীন, বাংলাদেশী প্রখ্যাত চিত্র শিল্পী।
- ১৯৪২ - রাকেশ খান্না, ভারতীয় ফিল্ম তারকা।
- ১৯৪৯ - সৈয়দ কিরমানি, ভারতীয় ক্রিকেট খেলোয়ার।
- ১৯৬০ - ডেভিড বুন, অস্ট্রোলিয়ান ক্রিকেটার।
মৃত্যু[সম্পাদনা]
- ১৯৯৫ - মোনাজাতউদ্দিন, বাংলাদেশী সাংবাদিক।
- ২০০৩ - সালমা সোবহান, বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী।
ছুটি ও অন্যান্য[সম্পাদনা]
বহি:সংযোগ[সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
|
|||||||||||||||||||||||||||||||||||||||||