ডাননো ওয়াই... না জানে কিঁউ
| ডাননো ওয়াই... না জানে কিঁউ Dunno Y... Na Jaane Kyon |
|
|---|---|
মুভি পোস্টার |
|
| পরিচালিত হয়েছে | সঞ্জয় শর্মা |
| প্রযোজক | রাজকুমারী সত্যপ্রকাশ |
| লেখক | কপিল শর্মা[১] |
| অভিনয়ে | কপিল শর্মা যুবরাজ পরাশর |
| সঙ্গীত | নিখিল কামাত |
| চলচ্চিত্রায়ন | বাশির আলি |
| সম্পাদনা | সঞ্জয় শর্মা |
| চিত্রশালা | মুভিজ মস্তি ম্যাজিক স্টুডিও |
| মুক্তিপ্রাপ্ত তারিখ | ২২শে সেপ্টেম্বর, ২০১০ (I ফেস্টিভাল দেখানো হয়েছে) ১২ নভেম্বর ২০১০ ভারত |
| দেশ | ভারত |
| ভাষা | হিন্দি |
ডাননো ওয়াই... না জানে কিঁউ (বাংলা ভাষায়: জানি না কেন) ২০১০ সালের ভারতীয় চলচ্চিত্র। ছবিটির পরিচালক সঞ্জয় শর্মা। তাঁর ভাই কপিল শর্মা ছবির গল্পটি লিখেছেন এবং মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।[২] ২০১০ সালের এপ্রিল মাসে ভারতের প্রথম মূলধারার সমকামী চলচ্চিত্র উৎসব ‘কাশীশ মুম্বই আন্তর্জাতিক সমকামী চলচ্চিত্র উৎসবে’ ছবিটির প্রিমিয়ার হয়। এই ছবিতে যুবরাজ পরাশর ও কপিল শর্মার চুম্বন দৃশ্য ভারতীয় চলচ্চিত্রের প্রথম সমকামী চুম্বন দৃশ্য।
উত্তর আমেরিকায় ছবিটির প্রিমিয়ার হয় নিউ ইয়র্কের আই ভিউ ফিল্ম ফেস্টিভ্যালে। সিডনি চলচ্চিত্র উৎসব ও লন্ডনের ভারতীয় চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি ও সুইজারল্যান্ডের প্রেক্ষাগৃহে ডাননো ওয়াই... না জানে কিঁউ ছবিটি মুক্তি পায়।[৩]
পরিচ্ছেদসমূহ |
অভিনয়ে[সম্পাদনা]
- জিনাত আমান
- কবির বেদি
- হ্যাজেল ক্রোনি
- হেলেন
- মহবানু মোদি-কোতয়াল
- যুবরাজ পরাশর
- মারাদোনা রেবেলো
- আশা সচদেব
- পরীক্ষত সাহনি
- ঋতুপর্ণা সেনগুপ্ত
- কপিল শর্মা
- অর্যন বৈদ
- বিক্রান্ত রাই
গান[সম্পাদনা]
ডাননো ওয়াই... না জানে কিঁউ ছবির সঙ্গীত পরিচালক নিখিল কামাত। থিম গান পল মেঁ রিস্তে বদল জাতে হ্যায় গেয়েছেন লতা মঙ্গেশকর।[৪] কুরবানি (১৯৮০) ছবির "আপ জৈসা কোই" এবং ইয়াদোঁ কি বারাত ছবির "চুরা লিয়া হ্যায় তুমনে" গানদুটিও এই ছবিতে ব্যবহৃত হয়েছে; যার দৃশ্যায়নে অভিনয় করেছেন জিনাত আমান।[৫]
বিতর্ক[সম্পাদনা]
ডাননো ওয়াই... না জানে কিঁউ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয়কারী যুবরাজ পরাশরের বাবা-মা ছবিটি দেখে এতটাই লজ্জিত হয়ে পড়েন যে, আইনি পদক্ষেপ নিয়ে তাঁরা যুবরাজকে ত্যাজ্যপুত্র করেন এবং বলে দেন যে "মরে গেলেও তার মুখ তাঁরা দেখতে চান না"।[৬] মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছগন ভুজবল সমকামী পুরুষের চরিত্রে পরাশরের সংবেদনশীল অভিনয়ের উচ্চকিত প্রশংসা করলেও তাঁরা তাঁদের সিদ্ধান্তে অটল থাকেন।[৭]
শুধু তাই নয়, পরাশর ও কপিল শর্মার প্রণয়দৃশ্যটিও সেন্সরশিপের মুখে পড়ে। শর্মা বলেন: “যদি দুজন পুরুষ চুম্বন করে প্রেম নিবেদন করে, তাহলে সেন্সর সেটিকে কলঙ্কিত করে দেখতে চাইবে কেন? আমার ছবিতে এই দৃশ্যই খুবই নান্দনিক। দুজন পুরুষ প্রেম নিবেদন করলেই বা কী? প্রেম প্রেমই, তা সে যে লিঙ্গেরই হোক না কেন।”[৮]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Roshni Mukherjee, (12 November 2010)। "People are so focussed on the script: Maradona"। Times of India। সংগৃহীত 23 April 2010।
- ↑ Jason Burke (23 April 2010)। "India's answer to Brokeback Mountain ready to hit cinemas"। The Guardian। সংগৃহীত 23 April 2010।
- ↑ "Kapil, Yuvraaj Parashar going global"। Times of India। 23 August 2010। সংগৃহীত 23 August 2010।
- ↑ Roshmila Bhattacharya (19 August 2010)। "Lata Mangeshkar sings for Zeenat Aman"। Hindustan Times। সংগৃহীত 23 August 2010।
- ↑ Shaheeen Parkar (12 December 2009)। "Zeenat forced to sing Aap Jaisa Koi as punishment"। Mid-Day। সংগৃহীত 23 April 2010।
- ↑ Hernandez, Greg (2010-09-27)। "Indian film star Yuvraaj Parasher is disowned by his family for playing a gay man in a film"। Greginhollywood.com। সংগৃহীত 2011-03-13।
- ↑ "Yuvraaj's family family disowns him - Times Of India"। Times of India। 2010-09-26। সংগৃহীত 2011-03-13।
- ↑ "Gay Film in India Sparks Homophobia DUNNO Y…NA JAANE KYUN"। Best Gay News Magazine। সংগৃহীত 2011-03-13।