ডাগ লাইম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাগ লাইম্যান
জন্ম নাম ডাগ লাইম্যান
জন্ম জুলাই ২৪, ১৯৬৫ (1965-07-24) (বয়স ৪৬)
জন্মস্থান নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
পিতা-মাতা আর্থার এল. লাইম্যান
ওয়েবসাইট

ডাগ লাইম্যান (ইংরেজি ভাষায়: Doug Liman) (জন্ম: ২৪ জুলাই, ১৯৬৫) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি সবচেয়ে বেশি পরিচিত তাঁর পরিচালিত চলচ্চিত্র দ্য বোর্ন আইডেন্টিটি (২০০২), মি. এন্ড মিসেস. স্মিথ (২০০৫), এবং জাম্পার (২০০৮)-এর জন্য।

[সম্পাদনা] প্রাথমিক জীবন

লাইম্যানের বাবা আর্থার এল. লাইম্যান ছিলেন নিউ ইয়র্কের একজন পরিচিত আইনজীবি। এছাড়া বিভিন্ন সরকারি পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি এবং জুনিয়র হাই স্কুলে ছাত্র হিসেবে থাকাকালীন লাইম্যান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করা শুরু করেন। পরবর্তীতে ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি ছাত্রদের পরিচালিত একটি কেবল টেলিভিশন স্টেশন তৈরিতে যোগ দেন, ও আর্থিকভাবে সহায়তা করেন।[১] তিনি ছিলেন এই টেলিভিশন চ্যানেলটির প্রথম স্টেশন ম্যানেজার। এরপর ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে পড়ার সময়, ১৯৯৩ সালে তিনি তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র গেটিং ইন/স্টুডেন্ট বডি নির্মাণ করেন।[২]

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ