টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টেম্পলেট হালনাগাদের পর, দয়াকরে এই সংযোগটি ক্লিক করে ক্যাশ পরিস্কার করুন,
যেন এই হালনাগাদ সকলের দৃষ্টিগোচর হয়।



আপনি জানেন কি...
Circle-question.svg
উইকিপিডিয়ার নতুন নিবন্ধগুলো থেকে:


ফোর্ট উইলিয়াম কলেজের বইপত্রে ব্যবহৃত স্ট্যাম্প

এই পাতাটি আপনি জানেন কি বিভাগে রাখার প্রস্তাবনাসমূহ থাকবে যা প্রধান পাতায় প্রদর্শিত হবে। যথাযথ নিবন্ধকে ৫ দিনের পুরনো, অথবা মূলত শেষ ৫ দিনে সম্প্রসারিত হতে হবে। আপনার মনোনয়ন নির্বাচিত না হলে ধৈর্য্য ধরুন এবং পরবর্তী হালনাগাদ পর্যন্ত অপেক্ষা করুন।

আপনি জানেন কি
(T:DYK)
বর্তমান ভুক্তি (WP:CDYK)
নিয়মাবলী (WP:DYK)
আলোচনা (WT:DYK)
পরবর্তী হালনাগাদ (T:DYK/N)
প্রস্তাবনা (T:TDYK)
সংগ্রহশালা (WP:DYKA)

সূচিপত্র

[সম্পাদনা] প্রস্তাবনাসমূহ

নতুন প্রস্তাবনাসমূহ এখানে তালিকাভূক্ত করুন। এক্ষেত্রে নিবন্ধটি তৈরি বা বর্ধিত হবার তারিখ বিবেচনা করতে হবে (প্রস্তাবনাটি এখানে যুক্ত করার তারিখ নয়)। নতুন তারিখগুলো তালিকার নিচে অবস্থিত হবে। যদি একটি উপযুক্ত ছবি পাওয়া যায় তবে তা প্রস্তাবনার পরে যুক্ত করুন। যেকোনো ব্যবহারকারী আপনি জানেন কি-এর জন্য প্রস্তাবনা মনোনয়ন দিতে পারেন। এখানে নিজের তৈরি নিবন্ধের মনোনয়নও দেয়া সম্ভব এবং একে উৎসাহিত করা হয়।

যা মনে রাখবেন:

  • প্রস্তাবিত নিবন্ধগুলো অবশ্যই-
    • অসম্পূর্ণ (বা স্টাব) হিসেবে চিহ্নিত নয়;
    • নিবন্ধের মূল অংশে (ইনফোবক্স, ক্যাটাগরি, তথ্যসূত্র, তালিকা ও টেবিল ব্যতীত) ১৫০০'র বেশি অক্ষর থাকবে (প্রায় ১.৫ কিলোবাইট)। এটি একটি প্রস্তাব, কোনো অবশ্য পালনীয় নিয়ম নয়; কোনো নিবন্ধ যদি ১৪৯০টি অক্ষরের হয় এবং অন্যান্য সকল গুণাবলী মেনে চলে, তবে তার নির্বাচিত হতে কোনো বাঁধা নেই।
    • তথ্যসূত্র উদ্ধৃত করুন (এই সূত্রগুলো ঠিকভাবে ল্যাবেল করতে হবে; তার অর্থ হল, এরা “বহিঃসংযোগ” শিরোনামে থাকলে চলবে না); এবং
    • পাঁচ দিনের বেশি পুরনো হবে না (প্রাক্তন পূণর্নির্দেশ, স্টাব বা কোনো ক্ষুদ্র নিবন্ধ যেগুলো গত পাঁচদিনের ভিতরে পাঁচগুণ বা তারও বেশি বর্ধিত হয়েছে তা গ্রহণযোগ্য)।
  • ভাল তথ্যসূত্র ও উদ্ধৃতিযুক্ত নিবন্ধগুলো অগ্রাধিকার পাবে।
  • অক্ষরের সংখ্যা গণনার জন্য, আপনি বিনামূল্যের ওয়েবসাইট যেমন এটি, বা অন্য কোনো সফটওয়্যার প্রোগ্রাম, যেগুলোতে সংখ্যা গোণার সুবিধা আছে তা, ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরুপ, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন, তবে লেখাগুলো নিবন্ধ পাতা থেকে কপি করে (অথবা "আপনি জানেন কি" মনোনয়নের ক্ষেত্রে, এই আলোচনা পাতা থেকে- অবশ্যই সম্পাদনা পাতা থেকে নয় যেখানে উইকিটেক্সট থাকে) একটি খালি ডকুমেণ্ট পাতায় পেস্ট করুন। এরপর "Tools",("টুলস")-এ ক্লিক করে, "ওয়ার্ড কাউন্টে" ("Word Count"), গিয়ে "Characters (with spaces)" অংশ দেখুন।

অন্যান্য ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে একই ধরণের সুবিধা থাকতে পারে। ("ইতিহাস"-এ দেখানো ক্যারেক্টর আজাকির জন্য উপযুক্ত নয় কেননা এদের মধ্যে ক্যাটাগরি, ইনফোবক্স ও অন্যান্য সমধর্মী লেখা থাকে)

  • প্রস্তাবিত বাক্যটি অবশ্যই হবে-
    • “আকর্ষণীয়” যাতে বিভিন্ন শ্রেণীর পাঠক এতে আকৃষ্ট হয়।
    • সংক্ষিপ্ত ও অল্প ভাষায় সুন্দরভাবে ব্যাখ্যাকৃত, (২০০ অক্ষরের চেয়ে ছোট হতে হবে),
    • নিরপেক্ষ
    • স্পষ্ট তথ্য নিবন্ধটিতে থাকতে হবে এবং
    • বাক্যের তথ্যগুলোর ইনলাইন সাইটেশন (লাইনের মধ্যস্থিত উদ্ধৃতি) থাকবে।
  • প্রস্তাবিত ছবিটি অবশ্যই হবে-
    • উপযুক্ত ও ফ্রি (পিডি, জিএফডিএল, সিসি ইত্যাদি) লাইসেন্সভূক্ত কেননা প্রধান পাতায় কেবল ফ্রি-লাইসেন্স ছবি ব্যবহার করা যেতে পারে;
    • খুব সামান্য রেজোল্যুশনের ভিতরেও আকর্ষণীয় ও মজাদার;
    • নিবন্ধের ভিতরে এর ভেতরেই আছে; এবং
    • নিবন্ধের সাথে সংগতিপূর্ণ।

[সম্পাদনা] সময়মতো হালনাগাদ হয়নি?

এই পাতাটি প্রায় সময়ই সঠিকভাবে হালনাগাদ হয় না, বা হালনাগাদ করতে দেরি হয়। যদি আপনি জানেন কি অংশটি ৬ ঘণ্টারও বেশি সময় ধরে হালনাগাদ না করা হয়, তবে আজাকি নিয়মিত হালনাগাদ করেন এমন কোনো প্রশাসকের সাথে যোগাযোগ করুন। যাঁদের মধ্যে রয়েছেন:

[সম্পাদনা] আলাপ

[সম্পাদনা] যেভাবে নিবন্ধ মনোনয়ন করবেন

আপনি জানেন কি’র জন্য নতুন ভুক্তি মনোনয়ন করতে অনুগ্রহপূর্বক নিচের ফর্মটি ব্যবহার করুন ও নির্দেশনা অনুযায়ী তা পূরণ করুন। এছাড়া টেমপ্লেটটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন {{নতুন আজাকি মনোনয়ন}}।

{{subst:নতুন আজাকি মনোনয়ন
 | article       = নিবন্ধের নাম <!--আন্তসংযোগ লিংক ([[]]) ছাড়া -->
 | status        = নতুন <!-- (অথবা) বর্ধিত -->
 | hook          = ...(লেখা)?
 | author        = নিবন্ধ প্রণেতার ইউজার নেইম <!-- ব্যবহারকারী: নেমস্পেস ছাড়া -->
 | nominator     = <!-- মনোনয়নকারীর ইউজার নেইম (স্ব-মনোনয়নের ক্ষেত্রে এই স্থানটি ফাঁকা রাখুন) -->
 | image         = Example.png <!-- চিত্রের ফাইলের নাম, চিত্র দিতে না চাইলে স্থানটি ফাঁকা রাখুন -->
 | rollover      = চিত্রের সাথে প্রযোজ্য ক্যাপশনমূলক লেখা <!-- চিত্রসহ ভুক্তি মনোনয়ন করলে এটি অবশ্যই দিন -->
}}

[সম্পাদনা] যেভাবে মনোনয়ন পর্যালোচনা করবেন

প্রতীক কোড আজাকি তৈরি? বিবরণ
Symbol confirmed.svg {{subst:DYKtick}} হ্যাঁ কোনো সমস্যা নেই, আজাকির জন্য তৈরি
Pictogram voting keep.svg {{subst:DYKtickAGF}} হ্যাঁ নিবন্ধ আজাকির জন্য তৈরি, ইংরেজি ও বাংলা ব্যতীত অন্য কোনো ভাষার বা অফলাইন তথ্যসূত্র নিবন্ধলেখকের ওপর আস্থাপূর্বক গ্রহণ করা হলো
Symbol question.svg {{subst:DYK?}} নিরীক্ষণ চলছে আজাকি ভুক্তি নিরীক্ষণ চলছে, এবং কিছু সমস্যা বা অস্পষ্টতা চিহ্নিত হয়েছে। মনোনয়নদাতাকে {{subst:DYKproblem|নিবন্ধের নাম}} ~~~~ দ্বারা অবহিত করুন
Symbol possible vote.svg {{subst:DYK?no}} সম্ভবত আজাকির জন্য চূড়ান্ত হতে আরো কিছু কাজ করা প্রয়োজন। মনোনয়নদাতাকে {{subst:DYKproblem|নিবন্ধের নাম}} ~~~~ দ্বারা অবহিত করুন
Symbol delete vote.svg {{subst:DYKno}} না নিবন্ধটি আজাকির নিয়মানুসারে প্রযোজ্য নয়, অথবা আজাকির জন্য মনোনীত হতে নিবন্ধটিতে আরো অনেক কাজ করা প্রয়োজন

[সম্পাদনা] প্রার্থীতার ভুক্তি

[সম্পাদনা] ফোর্ট উইলিয়াম কলেজ

ফোর্ট উইলিয়াম কলেজের বইপত্রে ব্যবহৃত স্ট্যাম্প

  • ... ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে দেওয়ার সময় কলেজের বিরাট গ্রন্থসংগ্রহটি নবগঠিত ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয়, যা পরে ভারতের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়? -- ব্যবহারকারী Jonoikobangali (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ০৭:১১, ৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)
  • ৪ নং তথ্যসূত্রের সপ্তম প্যারাগ্রাফ দ্রষ্টব্য। --অর্ণব দত্ত (আলাপ) ০৭:১৩, ৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)


Symbol confirmed.svg ঠিক আছে। -- তানভির (আলাপ) ১১:১৭, ৫ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)
Yes check.svgY করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৪, ২১ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)

[সম্পাদনা] জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর

[সম্পাদনা] সৈয়দা রিজওয়ানা হাসান

  • Symbol possible vote.svg উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন, তাই পুরস্কারের ওপর নিবন্ধ থাকা জরুরী। ‍‍‍‍‍‍‍‍— তানভিরআলাপ • ০৪:১৯, ১৮ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব

  • Symbol question.svg তথ্যটিতে মূল নিবন্ধের নামের লিংকই নেই। দেওয়ার মতো স্থানও তো দেখছি না? — তানভিরআলাপ • ০৩:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
এটা চলে, তবে এবার সমস্যা হচ্ছে, কথাটার সোর্সের সঠিক পাতা খুঁজে পাচ্ছি না, কোন পাতার কোথায় আছে জানাতে পারবেন কি? — তানভিরআলাপ • ০৪:০১, ১৯ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
  • বিশাল ঝামেলা হয়ে গেলো। ঐ পাতাটি বোধহয় অপসারিত হয়েছে। আমি আরো একটা Numeral URL দিয়ে গিয়েও দেখি ঐ একই সূচিপত্র দেখাচ্ছে। তারমানে এরকম Numeral URL-গুলো (i.e. ...2918.php) বোধহয় মুছে ফেলা হয়। আর্কাইভ করা হলে গুগল করেও পেতাম। গুগল ক্যাশেও কিছু পেলাম না। একটা বিশাল পিডিএফ পেলাম সার্চ করে, নামাতে পারছি না। অফিসে গিয়ে পারলে দেখবো ইনশাল্লাহ। এটাতে যদি কিছু না থাকে, বড় ধরণের সার্চ চালাতে হতে পারে। একটু সময় প্রার্থণা করছি। (পাশাপাশি আপনার প্রচেষ্টা অব্যহত থাকলেও ভালো লাগবে।) ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০০, ২০ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] গুড়পুকুরের মেলা

[সম্পাদনা] হাকালুকি হাওর

  • Symbol question.svg হাকালুকি যে সর্ববৃহৎ হাওড় সেটার সূত্র পেলাম না! :/ — তানভিরআলাপ • ০৪:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
  • আপনার অবস্থান একদম ঠিক। কোনো তথ্যসূত্র ছিল না। তবে সামগ্রিক অর্থে একটা তথ্যসূত্র ছিল। যাহোক, এখন বাংলাপিডিয়ার বরাত দিয়ে দেয়া হলো। বাংলাপিডিয়ার নিবন্ধে লেখা: "হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর"। অনলাইনটার লিংক নেই, সেজন্য ক্ষমাপ্রার্থী। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:২৪, ১৮ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] বাংলাদেশে আর্সেনিক সমস্যা

[সম্পাদনা] কঠিন চীবর দান

  • ...কঠিন চীবর দান আসলে কঠিন পরিশ্রম করে বানানো ত্রি-চীবর নামক পোষাক বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিতরণের একটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান? -- ব্যবহারকারী Mayeenul Islam (আলাপ) প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৪:০৪, ১২ মে ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] অ্যাবা

  • ...এখন পর্যন্ত বিশ্বব্যাপী সুয়েডীয় পপ ব্যান্ড অ্যবা’র রেকর্ডগুলোর প্রায় ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে? -- ব্যবহারকারী Wikitanvir (আলাপ) প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০১:১৭, ২২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
  • "এখন পর্যন্ত" কথাটা খুব অস্পষ্ট। ২০০১ সালেও তা এখন, ২০১১ সালেও তা এখন। তাছাড়া নিবন্ধে এই তথ্যে যে তথ্যসূত্র টানা হয়েছে, তাতে ২০০৬ এবং ২০০৮ সালের দুটো আলাদা রেফারেন্স টেনে "এখন" লেখা হয়েছে। এই "এখন"টা আসলে কখন? তাছাড়া বাক্যটিতে "সুইডীয় পপ সঙ্গীত ব্যান্ড" না লিখে "সুইডীয় পপ ব্যান্ড" এবং "অ্যাবার" না লিখে "অ্যাবা'র" লেখার পরামর্শ থাকলো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:২০, ২২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
পরামর্শ অনুযায়ী ঠিক করলাম। এখনটা অস্পষ্ট হলেও তা ছোট ও আকর্ষণীয়, তাছাড়া ২০০১-এ যদি ৩ কোটি ৭৫ লাখের বেশি হয়, ২০১১-তে এসেও তা এর বেশি বৈ কম হবে না। শুধুমাত্র সরসরি তথ্যসূত্র না থাকায় ফ্যাক্টটা ঐভাবে লেখা। কিন্তু সূত্র ও বিবেচনা উভয়ই সঠিক। ;) ‍‍— তানভিরআলাপ • ০৩:৩২, ২৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
Symbol possible vote.svg নিবন্ধের ২ নম্বর তথ্যসূত্রটি পাওয়া গেল না। প্রথম তথ্যসূত্রমতে ৩৭০ মিলিয়ন-এর বেশি'র কথা বলা হয়েছে। যাহোক, কন্ট্রাডিস্ট এপ্রোচে মেনে নিলাম এবং দ্বিতীয় তথ্যসূত্রটির অপেক্ষায় থাকলাম। নিবন্ধে আমি কিছু পরিবর্তন যৌক্তিক মনে করায় করে নিলাম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:১৯, ৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)

[সম্পাদনা] উজি

  • ...১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত উজি ছিলো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত সাবমেশিন গান? -- ব্যবহারকারী Wikitanvir (আলাপ) প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০১:৪০, ২২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
  • Symbol possible vote.svg উজি নিবন্ধটি একটি সম্পূর্ণই পিতৃহীন পাতা, লাল লিংকে ভরপুর। তাই অন্তত সাবমেশিন গান নিবন্ধটির অভাববোধ করছি। বাক্যটির "ছিলো" বানানটিকে "ছিল" করার পরামর্শ থাকলো। তাছাড়া "বিক্রিত" বানানটি "বিক্রীত" বানানে সঠিক। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:২৮, ২২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
পিতৃহীন পাতা ও লাল লিংক আজাকির জন্য সমস্যা নয়। সাবমেশিনগানের নিবন্ধটা শীঘ্রই তৈরি হচ্ছে। ‘ছিলো’ --> ‘ছিল’ করা কী খুব জরুরী (ঝামেলায় পড়লুম, আবারও হুমায়ূন আজাদ ক্যারফা, এবং এও সত্যি দুটোই প্রচলিত)? বিক্রীত ঠিক করলাম। — তানভিরআলাপ • ০৩:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
"ছিল" বিষয়ক আলোচনা অন্যত্র করা যাবে -বিষয়টা আলোচনাসাপেক্ষ। আপাতত "ছিলো"ই রাখা যেতে পারে। সাবমেশিনগান নিবন্ধটার অপেক্ষায় রইলাম। "বিক্রিত"-কে "বিক্রীত" করার জন্য ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৪০, ৩ অক্টোবর ২০১১ (ইউটিসি)


[সম্পাদনা] ইউনাইটেড স্টেটস নেভি

ইউনাইটেড স্টেটস নেভি’র এর প্রতীক

  • ...টন এককে ইউনাইটেড স্টেটস নেভি’র জাহাজগুলোর মোট ধারণক্ষমতা এর পরবর্তীতে অবস্থিত ১৩টি দেশের সকল যুদ্ধজাহাজের মোট ধারণক্ষমতার চেয়েও বেশি? -- ব্যবহারকারী Wikitanvir (আলাপ) প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০২:০৫, ২২ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)
  • ৪ নং।তথ্যসূত্রটা ইউ.এস নেভি-এর ওয়েবসাইট থেকেই নেওয়া, আর ৫ নম্বর তথ্যসূত্রটাতে প্রাসঙ্গিক কোন তথ্য নেই।  – তানভির মোর্শেদ (আলাপ) ১৩:৩৭, ১ অক্টোবর ২০১১ (ইউটিসি)
ধারণক্ষমতা এর পরবর্তীতে অবস্থিত এখানে কিসের পরবর্তীতে অবস্থিত তা স্পষ্ট নয়, রেফারেন্স দেখে মনে হল, হয়তো কোন তালিকা হবে, ঠিক করার অনুরোধ রইলো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:২৩, ১ অক্টোবর ২০১১ (ইউটিসি)
জাহাজগুলোর মোট ধারণক্ষমতা এর পরবর্তীতে অবস্থিত -কথাটা আমি যেভাবে বুঝেছি: 'ধারণক্ষমতার ভিত্তিতে করা কোনো তালিকায় অবস্থিত ১৩টা দেশের যুদ্ধজাহাজের সাথে ইউএসনেভি'র জাহাজগুলোর তুলনা করা হচ্ছে। তবে লাইনটা আরো সুস্পষ্ট করার অবকাশ আছে, স্বীকার করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৩৭, ৩ অক্টোবর ২০১১ (ইউটিসি)
  • Symbol possible vote.svg টন এককে ইউনাইটেড স্টেটস নেভি’র জাহাজগুলোর মোট ধারণক্ষমতা, পরবর্তী ১৩টি দেশের নৌবাহিনীর সর্বমোট ধারণক্ষমতার চেয়েও বেশি। -বাক্যটি নিবন্ধ থেকে নেয়া। কিন্তু তানভির মোর্শেদের রিভিউকে সঠিক ধরলে তৃতীয় পক্ষীয় তথ্যসূত্র ছাড়া বক্তব্যটি প্রচারযোগ্য নয় মনে করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩২, ৪ নভেম্বর ২০১১ (ইউটিসি)


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
সরঞ্জাম