টেইলর ধারা
গণিতে টেইলর ধারা হল কোন ফাংশনের অসীমতক সমষ্টির প্রকাশ, যা একটি নির্দিষ্ট বিন্দুতে এর বিভিন্ন মাত্রার অন্তরকসমূহের মান থেকে নির্ণয় করা হয়। এ ধারাটির নামকরণ করা হয়েছে ইংরেজ গণিতবিদ ব্রুক টেইলরের নামানুসারে। ধারাটি যদি শূণ্য কেন্দ্র করে নির্ণীত হয়, তখন একে ম্যাকলরিন ধারা বলা হয়। সাধারণত হিসাব করার সময় টেইলর সিরিজের সসীমসংখ্যক পদের সমষ্টি নেয়া হয়। টেইলর ধারাকে টেইলর বহুপদীর সীমা বিবেচনা করা যেতে পারে।
পরিচ্ছেদসমূহ |
সংজ্ঞা [সম্পাদনা]
কোন বাস্তব বা জটিল ফাংশন ƒ(x) যা কিনা একটি বাস্তব বা জটিল সংখ্যা a এর সংলগ্ন মানে অসীমভাবে অন্তরকলনযোগ্য, তার টেইলর ধারা হল ঘাতের ধারা
এর চেয়ে সংবদ্ধ আকারে একে প্রকাশ করা যায় এভাবে
যেখানে n! নির্দেশ করে n এর ফ্যাক্টরিয়াল এবং ƒ (n)(a) নির্দেশ করে ƒ -এর nতম অন্তরক, a বিন্দুতে পরিমাপকৃত। ƒ এর শুণ্যতম অন্তরক হল ƒ নিজেই এবং (x − a)0 ও 0! উভয়েরই সজ্ঞায়িত মান 1.
বিশেষ ক্ষেত্রে যখন a = 0, এ ধারাটিকে ম্যাকলরিন ধারা বলা হয়।
নোটস [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- Abramowitz, Milton; Stegun, Irene A. (1970), Handbook of Mathematical Functions with Formulas, Graphs, and Mathematical Tables, New York: Dover Publications, Ninth printing
- Thomas, George B. Jr.; Finney, Ross L. (1996), Calculus and Analytic Geometry (9th ed.), Addison Wesley, ISBN 0-201-53174-7
- Greenberg, Michael (1998), Advanced Engineering Mathematics (2nd ed.), Prentice Hall, ISBN 0-13-321431-1
বহিঃসংযোগ [সম্পাদনা]
- ওয়েস্টিন, এরিক ডব্লিউ., গণিত বিশ্ব থেকে "Taylor Series"।
- Madhava of Sangamagramma
- Taylor Series Representation Module by John H. Mathews
- "Discussion of the Parker-Sochacki Method"
- Another Taylor visualisation - where you can choose the point of the approximation and the number of derivatives
- Taylor series revisited for numerical methods at Numerical Methods for the STEM Undergraduate
(কালোতে) এবং টেইলর ধারার আসন্নীকৃত মান,যখন ডিগ্রি1, 3, 5, 7, 9, 11 and 13.
