টার্কি
| Turkey Temporal range: Early Miocene to Recent |
|
|---|---|
| মেলিয়াগ্রিস গ্যালোপাভো - বন্য পুরুষ টার্কি | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Galliformes |
| পরিবার: | Phasianidae Gray, 1840 |
| উপপরিবার: | Meleagridinae |
| গণ: | Meleagris Linnaeus, 1758 |
| Species | |
টার্কি (ইংরেজি: Turkey) মেলিয়াগ্রিডিডেই পরিবারের এক ধরণের বৃহদাকৃতির পাখিবিশেষ। এগুলো দেখতে মুরগির বাচ্চার মতো হলেও তুলনামূলকভাবে অনেক বড়। এক প্রজাতির বুনো টার্কি মেলিয়াগ্রিস গ্যালোপাভো উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার বনাঞ্চলে বসবাস করে। গৃহপালিত টার্কি এই প্রজাতি থেকে ভিন্নতর। অন্য জীবিত প্রজাতির মধ্যে মেলিয়াগ্রিস ওসেলাটা বা চক্ষু আকৃতির চিহ্নবিশিষ্ট টার্কি আবাসস্থল হচ্ছে ইউকাতান উপ-দ্বীপের বনাঞ্চলে।[১] বিশ্বের সর্বত্র টার্কি গৃহপালিত পাখিরূপে লালন-পালন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীরা সনাতনী ধারায় থ্যাঙ্কসগিভিং ডে'র ছুটির দিনে টার্কি ভোজন করে থাকে। এছাড়াও, ইউরোপীয় দেশগুলোয় বিশেষ খ্রীষ্টিয় পর্বের আহারেও টার্কি খাওয়া হয়। মূলতঃ টার্কি উৎপাদন মৌসুমভিত্তিক হলেও সারা বছরই বিশ্বের বিভিন্ন দেশে খাবারের উল্লেখযোগ্য অংশ দখল করে আছে। মেলিয়াগ্রিস গ্যালোপাভো জাতের টার্কি উত্তর আমেরিকায় খেলাধূলার বিনোদনে ব্যবহার করা হয়।
পরিচ্ছেদসমূহ |
বৈশিষ্ট্যাবলী [সম্পাদনা]
মেলিয়াগ্রিডিডেই পরিবারের একটি গণ হচ্ছে মেলিয়াগ্রিস। এ গণটি আবার দু'টি ধারায় বিভাজিত হয়েছে।
- বন্য টার্কি (মেলিয়াগ্রিস গ্যালোপাভো)
- চক্ষু আকৃতির চিহ্নবিশিষ্ট টার্কি (মেলিয়াগ্রিস ওসেলাটা)
পুরুষ টার্কি, স্ত্রী টার্কির তুলনায় অধিকতর বড় এবং অনেক বেশী আকর্ষণীয় রঙের হয়ে থাকে। বাস্টার্ড (অস্ট্রেলিয়ান টার্কি); মেগাপোড (ব্রাশ টার্কি); স্ন্যাকবার্ড (ওয়াটার টার্কি) জাতীয় সমজাতীয় পাখি হলেও টার্কিজাতীয় পাখি নয়।
পূর্ণাঙ্গ পুরুষজাতীয় টার্কির মাথা ন্যাড়া থাকে। সাধারণতঃ এর মাথা উজ্জ্বল লাল রঙের হয়। কখনো কখনো সাদা কিংবা উজ্জ্বল নীলাভ রঙেরও হয়ে থাকে। পুরুষজাতীয় টার্কি গবলার বা টম নামেও পরিচিত। এগুলো গড়ে লম্বায় ১৩০ সে.মি. বা ৫০ ইঞ্চি হয়। গড়পড়তা ওজন ১০ কেজি বা ২২ পাউন্ড হতে পারে। কিন্তু স্ত্রীজাতীয় টার্কি সাধারণতঃ পুরুষের তুলনায় ওজনে অর্ধেক হয়। প্রতিটি স্ত্রীজাতীয় টার্কি ৮ থেকে ১৫টি ছোট ছোট দাগের বাদামী বর্ণাকৃতির ডিম পাড়ে। ২৮ দিন অন্তর ডিম ফুটে বাচ্চা টার্কি জন্মায়।
বন্য টার্কি সাধারণতঃ বনভূমিতে পানির কাছাকাছি এলাকায় থাকতেই পছন্দ করে বেশী। ফসলের বীজ, পোকামাকড় এবং মাঝেমাঝে ব্যাঙ কিংবা টিকটিকি খেয়ে জীবনধারণ করেন। আত্মরক্ষার্থে দ্রুত দৌড়ে গা ঢাকা দেয়। কিন্তু এটি কেবলমাত্র স্বল্প দূরত্বে উড়তে পারে। তখন এটি প্রায় ০.৪ কিলোমিটার বা ০.২৫ মাইল দূরত্ব অতিক্রম করে।
ইতিহাস [সম্পাদনা]
যখন ইউরোপীয়রা প্রথমবারের মতো টার্কিকে আমেরিকায় দেখতে পেল, তখন তারা ভুলবশতঃ ভাবল যে পাখিটি এক ধরণের গিনিয়া মুরগি (নুমিডা মেলিয়াগ্রিস)। পরবর্তীকালে তারা তুরস্ক দেশ থেকে মধ্য ইউরোপে পাখিটিকে নিয়ে আসে। গিনিয়া মুরগি বা গিনিয়াফাউল-কে টার্কি ফাউল নামেও ডাকা হয়। তাই, তুরস্ক দেশের নামানুসারে উত্তর আমেরিকার পাখিটির নামকরণ করা হয় টার্কি।[২][৩][৪] ১৫৫০ সালে উইলিয়াম স্ট্রিকল্যান্ড নামীয় এক ইংরেজ নাবিক টার্কি পাখিকে ইংল্যান্ডে নিয়ে আসেন।[৫]
জীবাশ্ম দলিলাদি [সম্পাদনা]
সবচেয়ে গ্রহণযোগ্য দলিলপত্র মোতাবেক ক্যালিফোর্নিয়া টার্কি (মেলিয়াগ্রিস ক্যালিফোর্নিকা)[৬] মানব বসতির শুরুতে যথেষ্ট সংখ্যায় শিকারে পরিণত হয়েছিল।[৭] ধারণা করা হয় যে, তুষার যুগের শেষদিকে জলবায়ুর পরিবর্তন ও ব্যাপক শিকারের ফলে এ প্রজাতির টার্কির বিলুপ্তি ঘটেছিল।[৮]
অনেক জীববিজ্ঞানী টার্কিকে তাদের নিজস্ব পরিবার মেলিয়াগ্রিডিডেইর বলে স্বীকার করেছেন। কিন্তু সাম্প্রতিককালে তাদের বংশ বিশ্লেষণ করে টার্কিকে ফ্যাসিয়ানিডেই পরিবারের বলে মত প্রকাশ করেছেন।[৯]
গ্রন্থপঞ্জী [সম্পাদনা]
- Madge and McGowan. Pheasants, Partridges and Grouse. ISBN 0-7136-3966-0.
- National Geographic Society (2002). Field Guide to the Birds of North America. Washington, D.C.: National Geographic Society. ISBN 0-7922-6877-6.
- Porter, W. F. (1994). "Family Meleagrididae (Turkeys)". In del Hoyo, J., Elliott, A. & Sargatal, J. eds. Handbook of the Birds of the World, Vol. 2. New World Vultures to Guineafowl. Barcelona: Lynx Edicions, pp. 364–375. ISBN 84-87334-15-6.
- Shore, Randy (3 February 2010). "B.C. researchers carve into today's turkeys through DNA tracking".[অকার্যকর সংযোগ]
The Montréal Gazette (Canwest News Service).
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Donald Stanley Farner and James R. King (1971). Avian biology. Boston: Academic Press. আইএসবিএন 0-12-249408-3.
- ↑ Webster's II New College Dictionary. Houghton Mifflin Harcourt 2005, ISBN 978-0-618-39601-6, p. 1217
- ↑ Andrew F. Smith: The Turkey: An American Story. University of Illinois Press 2006, ISBN 978-0-252-03163-2, p. 17
- ↑ "Why A Turkey Is Called A Turkey : Krulwich Wonders… : NPR"। npr.org। http://www.npr.org/templates/story/story.php?storyId=97541602। সংগৃহীত 30 September 2010।
- ↑ Bruce Thomas Boehrer (2011). Animal characters: nonhuman beings in early modern literature p.141. University of Pennsylvania Press
- ↑ Formerly Parapavo californica and initially described as Pavo californica or "California Peacock"
- ↑ Jack Broughton (1999). Resource depression and intensification during the late Holocene, San Francisco Bay: evidence from the Emeryville Shellmound vertebrate fauna. Berkeley: University of California Press. আইএসবিএন 0-520-09828-5.; lay summary
- ↑ Bochenski, Z. M., and K. E. Campbell, Jr. 2006. The extinct California Turkey, Meleagris californica, from Rancho La Brea: Comparative osteology and systematics. Contributions in Science, Natural History Museum of Los Angeles County, Number 509:92 pp.
- ↑ Jan, K.; Andreas, M.; Gennady, C.; Andrej, K.; Gerald, M.; Jürgen, B.; Jürgen, S. (2007)। "Waves of genomic hitchhikers shed light on the evolution of gamebirds (Aves: Galliformes)"। BMC Evolutionary Biology 7: 190। ডিওআই:10.1186/1471-2148-7-190। PMC 2169234। PMID 17925025। http://www.doaj.org/doaj?func=abstract&id=242693। সংগৃহীত 2008-02-15।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Turkey (bird) |
|
|||||||||||||||||||