টমাস এয়াকিনস
| টমাস এয়াকিনস | |
|---|---|
|
|
|
| জন্মের নাম | Thomas Cowperthwait Eakins |
| জন্ম | জুলাই ২৫, ১৮৪৪ ফিলাডেলফিয়া |
| মৃত্যু | জুন ২৫, ১৯১৬ (৭১ বছর) ফিলাডেলফিয়া |
| জাতীয়তা | আমেরিকান |
| ক্ষেত্র | চিত্রকলা |
| প্রশিক্ষণ | পেনসিলভানিয়া অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, একোল দে বোজার |
| আন্দোলন | বাস্তবতাবাদ |
| কাজ | ম্যাক্স মিট ইন আ সিঙ্গল স্কাল, ১৮৭১, দ্য গ্রস ক্লিনিক, ১৮৭৫, দ্য অ্যাগনিউ ক্লিনিক, ১৮৮৯, উইলিয়াম রাশ অ্যান্ড হিজ মডেল, ১৯০৮ |
| পুরষ্কার | ন্যাশানাল অ্যাকাডেমিশিয়ান |
টমাস কাউপার্থওয়েইট এয়াকিনস (২৫ জুলাই, ১৮৪৪ – ২৫ জুন, ১৯১৬) ছিলেন একজন আমেরিকান বাস্তবতাবাদী চিত্রশিল্পী, ফটোগ্রাফার, ভাস্কর ও চারুকলা শিক্ষক। তাঁকে আমেরিকান শিল্পের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মনে করা হয়। [২][৩]
অধ্যাপক জীবনের প্রায় সমগ্র অংশ জুড়েই অর্থাৎ ১৮৭০-এর দশক থেকে চল্লিশ বছর পর তাঁর স্বাস্থ্য ভেঙে পড়ার পূর্বাবধি এয়াকিনসের কাজের মূল বিষয়বস্তু ছিল মানব জীবন। তিনি তাঁর জন্মশহর ফিলাডেলফিয়ার লোকেদের নিজের কাজের জন্য বেছে নেন। তিনি তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং শিল্পকলা, বিজ্ঞান, চিকিৎসাক্ষেত্র ও ধর্মক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বদের কয়েক শত পোর্ট্রেট আঁকেন। তাঁর ছবি থেকে ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের ফিলাডেলফিয়া শহরের বৌদ্ধিক জগতের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। এছাড়া এয়াকিনস এমন কিছু ছবি এঁকেছিলেন, যা পোর্ট্রেটকে বৈঠকখানা থেকে বার করে দিয়ে নিয়ে আসে শহরের অফিস-আদালত, রাস্তাঘাট, উদ্যান, নদনদী, এরেনা ও অপারেশন থিয়েটার ইত্যাদি। এগুলিই ছিল তাঁর ছবি আঁকার প্রিয় বিষয়। আঁকতে ভালবাসতেন নগ্ন বা হালকা পোষাকপরিহিত মানুষের গতিশীল জীবন।
শিক্ষক হিসাবে এয়াকিনসের কাজও কম গুরুত্বপূর্ণ নয়। প্রশিক্ষক এয়াকিনসের প্রভাব মার্কিন শিল্পে অত্যন্ত সুস্পষ্ট। শিল্পী হিসাবে প্রতিষ্ঠা অর্জন করতে তাঁকে যেসব অসুবিধার সম্মুখীন হতে হয়, তা শিক্ষকতার জীবনেও তাঁকে সহ্য করতে হয়েছিল। তাঁর আচরণগত ও যৌন কেলেঙ্কারিগুলি তাঁর সাফল্যকে কালিমালিপ্ত করে এবং তাঁর সুনামকে ক্ষুন্ন করে।
মোশন ফটোগ্রাফি নামে সেযুগের নতুন একটি প্রযুক্তিও তাঁকে আকর্ষণ করত। এয়াকিনস ছিলেন এক বিতর্কিত শিল্পী। তাঁর জীবদ্দশায় তাঁর শিল্পকর্ম বিশেষ স্বীকৃতি পায়নি। মৃত্যুর পর আমেরিকান শিল্প ঐতিহাসিকেরা তাঁকে "আমেরিকান শিল্পের ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের সর্বাপেক্ষা শক্তিশালী ও সর্বাপেক্ষা উল্লেখনীয় বাস্তববাদী শিল্পী" বলে উল্লেখ করেন।[৪]
[সম্পাদনা] পাদটীকা
[সম্পাদনা] আরও পড়ুন
- Adams, Henry: Eakins Revealed: The Secret Life of an American Artist. Oxford University Press, 2005. ISBN 0195156684.
- Berger, Martin: Man Made: Thomas Eakins and the Construction of Guilded Age Manhood. University of California Press, 2000. ISBN 0520222091.
- Canaday, John: Thomas Eakins; "Familiar truths in clear and beautiful language", Horizon. Volume VI, Number 4, Autumn 1964.
- Doyle, Jennifer: "Sex, Scandal, and 'The Gross Clinic'". Representations 68 (Fall 1999): 1-33.
- Goodrich, Lloyd: Thomas Eakins. Harvard University Press, 1982. ISBN 0-674-88490-6
- Homer, William Innes: Thomas Eakins: His Life and Art. Abbeville Press, 1992. ISBN 1-55859-281-4
- Johns, Elizabeth: Thomas Eakins. Princeton University Press, 1991. ISBN 0691002886
- Kirkpatrick, Sidney: The Revenge of Thomas Eakins. Yale University Press, 2006. ISBN 0300108559.
- Lubin, David: Acts of Portrayal: Eakins, Sargeant, James. Yale University Press, 1985. ISBN 0300032137
- Sewell, Darrel; et al. Thomas Eakins. Yale University Press, 2001. ISBN 0-87633-143-6
- Sewell, Darrel: Thomas Eakins: Artist of Philadelphia. Philadelphia Museum of Art, 1982. ISBN 0-87633-047-2
- Updike, John: Still Looking: Essays on American Art. Alfred A. Knopf, 2005. ISBN 1-4000-4418-9
- Weinberg, H. Barbara: Thomas Eakins and the Metropolitan Museum of Art. The Metropolitan Museum of Art, 1994. Publication no: 885-660
- Werbel, Amy: Thomas Eakins: Art, Medicine, and Sexuality in Nineteenth-Century Philadelphia. Yale University Press, 2007. ISBN 9780300116557.
- The Paris Letters of Thomas Eakins. Edited by William Innes Homer. Princeton, PUP, 2009, ISBN 978-0-691-13808-4
- Braddock, Alan: Thomas Eakins and The Cultures of Modernity. University of California Press, 2009. ISBN 9780520255203
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: টমাস এয়াকিনস |
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: টমাস এয়াকিনস |
- www.ThomasEakins.org: 148 works by Thomas Eakins
- Thomas Eakins Exhibition at The Metropolitan Museum of Art
- Thomas Eakins letters online at the Smithsonian Archives of American Art
- টমাস এয়াকিনস at Find a Grave
|
|||||