জ্যাবিরু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| জ্যাবিরু Temporal range: আদি প্লায়োসিন থেকে বর্তমান |
|
|---|---|
| জ্যাবিরু, বেলিজ চিড়িয়াখানা, বেলিজ | |
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Ciconiiformes |
| পরিবার: | Ciconiidae |
| গণ: | Jabiru Hellmayr, 1906 |
| প্রজাতি: | J. mycteria |
| দ্বিপদী নাম | |
| Jabiru mycteria (Lichtenstein, 1819) |
|
জ্যাবিরু (বৈজ্ঞানিক নাম: Jabiru mycteria) (ইংরেজি: Jabiru) Ciconiidae (সিকোনিডাই) গোত্র বা পরিবারের অন্তর্গত Jabiru (জ্যাবিরু) গণের অন্তর্গত একমাত্র সদস্য। প্রজাতিটি একটি বড় আকারের জলচর পাখি। জ্যাবিরুর বৈজ্ঞানিক নামের অর্থ গলা গিলে ফেলা পেটরা পাখি (তুপি-গুয়ারানি: Jabiru = গলা গিলে ফেলা; গ্রিক mukter = পেটরা)। পাখিটি মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার গুটিকয়েক দেশে দেখা যায়। সারা পৃথিবীতে ১ কোটি ২ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[২] বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে যাচ্ছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।[১] সারা পৃথিবীতে প্রাপ্তবয়স্ক জ্যাবিরুর সংখ্যা ৬,৭০০-১৭,০০০টি।[২]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ Jabiru mycteria, The IUCN Red List of Threatened Species এ জ্যাবিরু বিষয়ক পাতা।
- ↑ ২.০ ২.১ Jabiru mycteria, BirdLife International এ জ্যাবিরু বিষয়ক পাতা।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জ্যাবিরু |
- Jabiru Video Documentary
- Jabiru videos on the Internet Bird Collection
- Mangoverde.com: Jabiru Jabiru mycteria. Retrieved 2006-DEC-06.
- Saúde Animal: Jaburu ou tuiuiú: Espécie animal brasileiro ameaçado de extinção [in Portuguese]. Retrieved 2006-DEC-06.
- [১]
- Jabiru Information and Photos South Dakota Birds and Birding
- Stamps (for 9 countries) with RangeMap
- Jabiru photo gallery VIREO
- Photo-High Res; Article borderland-tours
|
||||||||||||||||||||||||||