জ্যাকুয়েস রগ
| কাউণ্ট জ্যাকুয়েস রগ |
|
|---|---|
| জ্যাকুয়েস রগ (জিম ওয়ালেস, ২০০৪) | |
| আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৮ম সভাপতি | |
| দায়িত্ব | |
| অধিকৃত অফিস ১৬ই জুলাই, ২০০১ |
|
| পূর্বসূরী | জোয়াও এন্টোনিও সামারাঞ্চ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২ মে ১৯৪২ গেন্ট, বেলজিয়াম |
| জাতীয়তা | বেলজিয়ান |
| দাম্পত্য সঙ্গী | (কাউন্টেস) অ্যানা রগ |
| সন্তান | ২ ছেলে |
| অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান |
গেন্ট বিশ্ববিদ্যালয় |
| পেশা | শল্যচিকিত্সক ক্রীড়া প্রশাসক |
| ধর্ম | রোমান ক্যাথলিক চার্চ |
জ্যাকুয়েস রগ, কাউন্ট রগ (ইংরেজি: Jacques Rogge); (ওলন্দাজ উচ্চারণ: [ˈrɔɣə] (
শুনুন)); (জন্ম: ২ মে, ১৯৪২) বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৮ম ও বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিচ্ছেদসমূহ |
ব্যক্তিগত জীবন [সম্পাদনা]
গেন্টে জন্মগ্রহণকারী রগ পেশাদার অর্থোপেডিক সার্জন হিসেবে পরিচিত। তিনি গেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৬৮, ১৯৭২ এবং ১৯৭৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসে ইয়াচিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এছাড়াও, বেলজিয়াম জাতীয় রাগবি ইউনিয়ন দলের পক্ষ হয়ে রাগবি খেলায় অংশগ্রহণ করেন।
১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বেলজিয়াম অলিম্পিক কমিটি এবং ১৯৮৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইউরোপিয়ান অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। ১৯৯১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি'র সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৮ সালে আইওসি'র নির্বাহী পরিষদে যোগদান করেন।
অবসর সময়ে তিনি আধুনিক শিল্পকলা চর্চা করেন। এছাড়াও, ইতিহাস এবং বিজ্ঞানবিষয়ক সাহিত্য চর্চায়ও নিজেকে সম্পৃক্ত রাখেন।[১] এ্যানি নামীয় এক রমণীকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে দু'টি সন্তান রয়েছে।[২] বেলজিয়াম অলিম্পিক কমিটিতে তাঁর সন্তান ফিলিপ বর্তমানে প্রতিনিধি দলের নেতা।
আইওসি সভাপতি [সম্পাদনা]
১৬ জুলাই, ২০০১ সালে মস্কোয় অনুষ্ঠিত আইওসি'র ১১২তম সভায় পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ১৯৮০ সাল থেকে দায়িত্বরত মার্কুয়েজ দ্য সামারাঞ্চের স্থলাভিষিক্ত হন।
তাঁর নেতৃত্বের ফলস্বরূপ অলিম্পিক গেমসের আয়োজনকারী স্বাগতিক দেশ হিসেবে উন্নয়নশীল বিশ্বের ডাক প্রক্রিয়ায় অংশগ্রহণের সম্ভাবনা আরো বৃদ্ধি পায়। রগ বিশ্বাস করেন যে, এর ফলে সরকারের সম্পৃক্ততা কমে যাবে ও ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করবে না। নতুন আইওসি নীতি বাস্তবায়নের ফলে স্বাগতিক দেশের অলিম্পিক ক্রীড়া আয়োজনের আকার, জটিলতা ও ব্যয়ভার বহন নিয়ে দুঃশ্চিন্তা কিংবা বাধ্যবাধকতা অনেকাংশেই কমে যাবে।
সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত ২০০২ সালের শীতকালীন অলিম্পিকে প্রথম আইওসি সভাপতি হিসেবে অলিম্পিক ভিলেজে অবস্থান করেন তিনি এবং সেখানে অ্যাথলেটদের সাথে নৈকট্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।[৩]
সম্মাননা [সম্পাদনা]
জ্যাকুয়েস রগ ১৯৯২ সালে রাইডার উপাধিতে ভূষিত হন। এছাড়াও, ২০০২ সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্ট কর্তৃক কাউন্ট উপাধি লাভ করেন।[৪]
তথ্যসূত্র [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জ্যাকুয়েস রগ |
| পৌর অফিস | ||
|---|---|---|
| পূর্বসূরী রাউল মোলেত |
বেলজিয়াম অলিম্পিক কমিটির সভাপতি ১৯৮৯-১৯৯২ |
উত্তরসূরী আদ্রিয়েন ভ্যানডেন ইদে |
| পূর্বসূরী |
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি ২০০১-–বর্তমান |
দায়িত্ব/অবশ্য কর্তব্য |
|
|||||
- সুনির্দিষ্টভাবে উদ্ধৃত ইংরেজি ভাষার লেখা রয়েছে এমন নিবন্ধ
- বেলজিয়ান ক্রীড়াবিদ
- ১৯৪২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- গেন্টের মানুষ
- গেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
- বেলজিয়ান রাগবি ইউনিয়ন খেলোয়াড়
- বেলজিয়ান শল্যচিকিত্সক
- বেলজিয়ান রোমান ক্যাথলিক
- বেলজিয়ান ইয়ট দৌড়বাজ
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য
- বেলজিয়ামের অলিম্পিক নাবিক
- ১৯৬৮-এর গ্রীষ্মকালীন অলিম্পিকে নাবিক
- ১৯৭২-এর গ্রীষ্মকালীন অলিম্পিকে নাবিক
- ১৯৭৬-এর গ্রীষ্মকালীন অলিম্পিকে নাবিক
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি
- লেজিওঁ দনর প্রাপক