জেরার্ড পিক
| জেরার্ড পিক | ||
| ব্যক্তিগত তথ্য | ||
|---|---|---|
| পূর্ণ নাম | জেরার্ড পিক বার্নাব্যু | |
| জন্ম তারিখ | ফেব্রুয়ারি ২, ১৯৮৭ | |
| জন্ম স্থান | বার্সেলোনা, স্পেন | |
| উচ্চতা | ১.৮৫ মিটার (৬’–১”) | |
| মাঠে অবস্থান | ডিফেন্ডার | |
| ক্লাব তথ্য | ||
| বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড | |
| জার্সি নম্বর | ১৯ | |
| তরুণ ক্লাব | ||
| ২০০১–২০০৩ | এফসি বার্সেলোনা বি | |
| সিনিয়র ক্লাব1 | ||
| বছর | ক্লাব | খেলা (গোল)* |
| ২০০৪– ২০০৬–২০০৭ |
ম্যানচেস্টার ইউনাইটেড → রিয়াল জারাগোজা (ধার) |
৩ (০) ১৭ (৩) |
| জাতীয় দল2 | ||
| ২০০৬– | Spain U21 | |
|
1 পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
||
জেরার্ড পিক বার্নাব্যু (জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৮৭, বার্সেলোনা) একজন স্পেনীয় ফুটবল খেলোয়াড়। এফসি বার্সেলোনা বি দল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কিনে নেয় ২০০৪ সালের ১ জুলাই। ২০০৬-০৭ মৌসুমে তাকে ধারে খেলতে দেয়া হয় রিয়াল জারাগোজা ক্লাবে। তিনি এখানে ধারাবাহিক ভাবে খেলে সফল হয়েছেন এবং অনেক সমর্থক তার ওপ্র উচ্চাশা পোষণ করে। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে তিনি প্রথম খেলেন ২০০৪ সালের ২৬ অক্টোবর ক্রিউ আলেকজান্দ্রা দলের বিপক্ষে। তিনি স্পেনীয় অনুর্ধ১৭ ও অনুর্ধ১৯ দলেও খেলেছেন।
[সম্পাদনা] ক্যারিয়ার
২০০৬ সালের ৪ আগস্ট রিয়াল জারাগোজা এক মৌসুমের জন্য পিককে ধার করে।[১][২]
২০০৭ সালের ৫ মে ঘোষনা করা হয় পিক এই মৌসুমের জন্য ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের ইচ্ছা ছিল স্টেডিয়ামে পিকের খেলা দেখে তার উন্নতি বিশ্লেষন করার, কিন্তু ফ্লাইটের বিলম্বের কারণে তা হয়নি।[৩] এর পর তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে ফেরত আসেন এবং প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি নেমানজা ভিডিচ ও রিও ফার্ডিনান্ডের ব্যাক-আপ হিসেবে দলে রয়েছেন।
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Pique seals Real deal, skysports.com, August 4, 2006
- ↑ Zaragoza's Pique: My future is with Man Utd, ontheminute.com, January 30, 2007
- ↑ Pique set for OT return @ ManUtd.com
[সম্পাদনা] বহিঃসংযোগ
|
|||||